REDMI NOTE 7 PRO ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হল

HIGHLIGHTS

এই ফোনটি এবার 6GB র‍্যাম আর 64GB স্টোরেজে এল

ফোনটি আজই কেনা যাবে

REDMI NOTE 7 PRO ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হল

রেডমি তাদের Note 7 Pro ফোনের জনপ্রিয়তা দেখে এবার কোম্পানি নতুন একটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ডিভাইসটি এর আগে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 6GB র‍্যাম আর 128GB স্টোরজে পাওয়া যেত আর এবার এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজেও এল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানির প্রধান মনু কুমার জৈন টুইটার পোস্ট করে এই ফোনের দাম জানিয়েছেন, এই ফোনটি 15,999 টাকায় দামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি তাদের জন্য এসেছে যারা 64GB র‍্যামের সঙ্গে বেশি স্টোরেজ প্রেফার করেন।

আর সেই টুইট থেকে এও জানা গেছে এই নতুন ভেরিয়েন্টের Redmi Note 7 Pro ফোনটি আজই প্রথম বিক্রি করা হবে আর এই ফোনটি মি ডট কমের সঙ্গে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

এই Note 7 Pro ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন।

Redmi Note 7 Pro ফোনে আপনারা একটি 4000mAH য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে কুইক চার্জ 4(18W) ফাস্ট চার্জ যুক্ত ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে টাইপ C চার্জার দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরাতে 48+5Mp র ক্যামেরা পাবেন আর এইফ অনে এর সঙ্গে ফ্রন্টে একটি 13MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo