REDMI NOTE 7 PRO আর REDMI NOTE 7S ফোন দুটির এক্সট্রা হোয়াইট কালার ভেরিয়েন্ট এসে গেছে

Updated on 07-Aug-2019
HIGHLIGHTS

নতুন এক্সট্রা হোয়াইট কালারে দুটি ফোন এসেছে

ফ্লিপকার্ট, মি ডটকমে বিক্রি করা হবে

রেডমি তাদের দুটি ফোন  Redmi Note 7 Pro  আর Redmi Note 7S স্মার্টফোন দুটির নতুন এক্সট্রা হোয়াইট কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ভেরিয়েন্ট কাল মিডনাইট থেকে মি ডট কম আর ফ্লিপকার্টে প্রি বুক করা যাবে। আর Redmi Note 7 Pro ফোনটি এর আগে নেপচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক কালারে পাওয়া যাবে আর সেখানে Redmi Note 7S ফোনটি ওসিয়ান ব্ল্যাক, সাফায়ার ব্লু আর রুবি রেড কালারে কেনা যাবে। আর এই নতুন এক্সট্রা হোয়াইট ভেরিয়েন্টে হার্ডওয়ারের ক্ষেত্রে কোন পরিবর্তন করা হয়নি।

Redmi Note 7 Pro ফোনটির স্পেসিফিকেশান

এই রেডমি ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান আছে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার পাবেন।

ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে আর যা কুইক চার্জ 4 সাপোর্ট করে। আর এই ফোনটিতে Type C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।

এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরার একটি 48MP র আর একটি 5MP র। এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা পাবেন।

Redmi Note 7S ফোনের স্পেসিফিকেশান

এই রেডমি ফোনটি আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা ফ্রন্ট আর ব্যাকে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে। আর এই ফোনে আপনারা একটি 48MP র রেয়ার ক্যামেরার সঙ্গে 13MP র ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে।

Redmi Note 7 Pro আর Redmi Note 7S ফোন গুলি এভাবে প্রি বুক করুন

Redmi Note 7 Pro ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্ট আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা আর ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর Redmi Note 7S ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।

এই ফোন গুলি আপনারা ফ্লিপকার্ট, মি ডটক আর মি হোম স্টোরে গিয়ে প্রি বুক করতে পারবেন।

Connect On :