ভারতে লঞ্চ হল Redmi Note 15 SE স্মার্টফোন, রয়েছে 5800mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা, জানুন দাম কত

Redmi Note 15 SE 5G ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ করা হয়েছে। এটি Redmi Note 15 5G ফোনের স্পেশাল এডিশন হিসেবে আনা হয়েছে। নতুন রেডমি নোট 15 এসই ফোনটি তিনটি কালার অপশন এবং তিনটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। রেডমি নোট 15 এসই ফোনটি অক্টা-কোর Snapdragon 6 Gen 3 চিপসেট এবং 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 15 এসই ফোনের ভারতীয় দাম কত এবং স্পেসিফিকেশন কী।

ভারতে Redmi Note 15 SE 5G ফোনের দাম এবং বিক্রি কবে

দামরে কথা বললে, রেডমি নোট 15 এসই ফোনের দাম ভারতে 19,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের বেস মডেল 6GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া হাই-এন্ড ভ্যারিয়্যান্ট 8GB + 128GB স্টোরেজ মডেলটি 21,999 টাকা দামে এবং টপ-অফ-দ্য-লাইন ভ্যারিয়্যান্ট 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 23,999 টাকা রাখা হয়েছে। এছাড়া শাওমি সাব-ব্র্যান্ড কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2000 টাকার ব্যাঙ্ক ছাড় দিচ্ছে।

আরও পড়ুন: অর্ধেক দামেরও বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে TCL এর 55 ইঞ্চি QLED Smart TV, বাড়িতেই সিনেমা হলের ফিল

নতুন রেডমি নোট 15 এসই ফোনটি 7 এপ্রিল থেকে ভারতে বিক্রি করা হবে। এটি Flipkart এবং Xiaomi-এর নিজস্ব অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে। Redmi Note 15 SE 5G ফোনটি কার্বন ব্ল্যাক, ক্রিমসন রিজার্ভ -রেড এবং ফ্রস্টেড হোয়াইট – এই তিনটি ভিন্ন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

রেডমি নোট 15 এসই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রেডমি নোট 15 এসই ফোনে 6.77-ইঞ্চি ((1080×2392 পিক্সেল) কার্ভড ডিসপ্লে, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 3200 নিট পর্যন্ত ব্রাইনসে অফার করা হয়েছে। কোম্পানির দাবি যে নতুন রেডমি ফোনটি IP65 + IP66 রেটিং সহ আসে, যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখে।

প্রসেসর হিসেবে রেডমি নোট 15 এসই ফোনে 4nm অক্টা-কোর কোয়ালকম এর Snapdragon 6 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 2.4Ghz পর্যন্ত ক্লক স্পিড সহ পেয়ার করা। এছাড়া এটি 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে। ফোনকে সুরক্ষিত রাখতে এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI ফেস আনলক দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 15 এসই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। এটি 50MP প্রাইমারি শুটার সহ 1/2.88-ইঞ্চি লাইট হন্টার 400 সেন্সর সহ আসে। এছাড়া এতে রিয়ারে 2MP ডেপথ সেন্সরও পাওয়া যাবে। ফ্রন্টে রেডমি নোট 15 এসই ফোনে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারে।

আরও পড়ুন: Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 50 টাকার কমে মিলবে ডেটা সহ JioHotstar সাবস্ক্রিপশন

পাওয়ার দিতে রেডমি নোট 15 এসই ফোনে থাকছে 5800mAh ব্যাটারি যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 5G, 4G LTE, ডুয়াল ব্য়ান্ড Wi-Fi, ব্লুটুথ 5.1, একটি USB টাইপ সি-পোর্ট, GLONASS, BDS মতো কানেক্টিভিটি ফিচার সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :