108MP ক্যামেরা সহ Redmi Note 15 5G ফোনের প্রথম সেল আজ, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ

108MP ক্যামেরা সহ Redmi Note 15 5G ফোনের প্রথম সেল আজ, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ

Xiaomi সম্প্রতি ভারতে নতুন বাজেট স্মার্টফোন Redmi Note 15 5G লঞ্চ করেছে। আজ 9 জানুয়ারী রেডমি নোট 15 5জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। রেডমি নোট 15 5জি ফোনে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা, 5520mAh ব্যাটারি মতো ফিচার। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 15 5জি ফোনের দাম কত, সেল অফার কী এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Note 15 5G ফোনের দাম কত এবং অফার কী

দামের কথা বললে, রেডমি নোট 15 5জি ফোনের 8GB/128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা এবং 8GB/25GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকার রাখা হয়েছে।

আরও পড়ুন: রিপাবলিক ডে সেলের ঘোষণা করল Flipkart, এই দিন থেকে সস্তায় কেনা যাবে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ সহ একগুচ্ছ প্রোডাক্ট

তবে এই দামের মধ্যে রয়েছে 3000 টাকার ব্যাঙ্ক ছাড়। গ্রাহকরা Axis, ICICI ব্যাঙ্ক এবং SBI কার্ড পেমেন্টে 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় পেতে পারেন। রেডমি ফোনের সাথে দুই মাসের YouTube Premium, তিন মাসের Spotify Premium Standard এবং ছয় মাসের Google One অ্যাক্সেস বিনামূল্যে দিচ্ছে। রেডমি নোট 15 5জি ফোনটি Amazon থেকে কেনা যাবে।

রেডমি নোট 15 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রেডমি নোট 15 5জি ফোনে রয়েছে 6.77 ইঞ্চি কোয়াড-কার্ভড এজ AMOLED ডিসপ্লে যার FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস। ফোনে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। নোট 15 5জি Snapdragon 6S Gen 3 চিপসেট দ্বারা চালিত। এই স্মার্টফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ আসে। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5520mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনটি Android 15 এর উপর ভিত্তি করে HyperOS 2 এ চলে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, নোট 15 ফোনের রিয়ারে একটি 108MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, ডুয়াল-সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, NFC, একটি IR ব্লাস্টার এবং একটি USB টাইপ-সি পোর্ট। ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং সহ আসে।

আরও পড়ুন: সবচেয়ে পাতলা iPhone হল দেদার সস্তা, সোজা 20 হাজার টাকা কমল দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo