Redmi Note 15 5G launching in India on January 6 Price specs leaked
Xiaomi শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Redmi Note 15 5G ভারতে আনতে চলেছে। একাধিক লিক এবং খবর অনযায়ী আগামী রেডমি নোট 15 5জি ফোনের একাধিক বিষয় জানা গেছে। কোম্পানিও এই স্মার্টফোনের লঞ্চের বিষয় নিশ্চিত করেছে, যেখান থেকে জানা গেছে যে রেডমি নোট 15 5জি আগামী বছর 6 জানুয়ারি আসবে। এছাড়া আগামী ফোনের মাইক্রোসাইটও লাইভ হয়েছে। আসুন রেডমি নোট 15 5জি সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।
সম্প্রতি, টিপস্টার অভিষেক যাদব X (টুইটার) এ একটি পোস্টে রেডমি নোট 15 5জি ফোনের দাম প্রকাশ করেছিল। নোট 15 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা হবে।
মাইক্রোসাইট থেকে জানা গেছে যে রেডমি নোট 15 5জি তে থাকবে 6.77 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে যার পিক ব্রাইটনেস 3200 নিট, রিফ্রেশ রেট 120Hz এবং হাইড্রোটাচ 2.0। এই ডিসপ্লেটি TUV ট্রিপল আই কেয়ার সার্টিফাইড হবে।
এছাড়া আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া রেডমি স্মার্টফোনে থাকবে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর। দীর্ঘ ব্যবহারের জন্য 5520mAh ব্যাটারি, 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP69 রেটিং দেওয়া হবে।
ক্যামেরার ক্ষেত্রে থাকবে 108 মাস্টারপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ক্যামেরাটি OIS সাপোর্ট সহ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এটি ডাইনামিক শট এবং মাল্টিফোকাল পোর্ট্রেট ফটোগ্রাফও সাপোর্ট করবে।