Redmi Note 10-এর সেল আজ দুপুর 12টায়, 4 ব্যাক ক্যামেরা ফোনের দাম 11999 থেকে শুরু

Updated on 06-Apr-2021
HIGHLIGHTS

4 ব্যাক ক্যামেরা সহ Redmi Note 10 ফোন আজ সেলে কেনার সুযোগ

Redmi Note 10 ফোনের 4GB RAM+64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা

Redmi Note 10 ফোন কিনলে Reliance Jio ইউজাররা 10 হাজার টাকার Jio Benefits পাবেন

Redmi Note 10 স্মার্টফোন কেনার কথা যদি ভাবছেন তবে আজ রয়েছে দারুন সুযোগ। ফোনের সেল আজ দুপুর 12টায় Amazon India এবং mi.com থেকে শুরু হবে। ফোনের 4 জিবি র‌্যাম + 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা এবং 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে। সংস্থা এই ফোনের সেলে অনেক আকর্ষণীয় অফার দিতে চলেছে।

আজকের সেলে Redmi Note 10 ফোন কিনলে Reliance Jio ইউজাররা 10 হাজার টাকার Jio Benefits পাবেন। জিও-র এই অফারের সুবিধা নিতে গ্রাহকদের mi.com থেকে ফোন কিনতে হবে এবং তাদের নম্বরে 349 টাকার প্ল্যান রিচার্জ করাতে হবে। এছাড়া অ্যামাজন ইন্ডিয়া-তে এই ফোন আপনি নো-কোস্ট EMI এবং ক্যাশব্যাক অফারের সাথে কেনা যাবে।

Redmi Note 10 এর স্পেসিফিকেশন

ফোনের ডিসপ্লে সম্পর্কে কথা বললে, Redmi Note 10-এ 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 পিক্সেল, পাঞ্চহোল এবং 60Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের কথা বললে Redmi Note 10-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678G প্রসেসর দেওয়া। এই স্মার্টফোনে সর্বাধিক 6 জিবি র‌্যাম এবং সর্বাধিক 64 জিবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে 512 জিবি করা যেতে পারে।

এই স্মার্টফোনের রিয়ারে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি ব্যাকআপের জন্য রেডমি নোট 10-এ 5020mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে। 
Redmi Note 10 স্মার্টফোনে MIUI 12  ভিত্তিক Android 11 এ কাজ করে এবং শীঘ্রই MIUI 12.5-এর আপডেট পাওয়া যাবে।

কানেক্টিভিটির কথা বললে Redmi Note 10 তে 4G VoLTE, ওয়াইফাই, ব্লুটুথ v5.0, জিপিএস / এ-জিপিএস, ইনফ্রাড (IR), ইউএসবি টাইপ-সি এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

Redmi Note 10 Price in India

দামের কথা বললে Redmi Note 10 এর 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা। এর পাশাপাশি 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে।

Connect On :