#image_title
Redmi K60 এক্সট্রিম স্পিড এডিশন, লঞ্চের পর রেডমি সংস্থা তার নতুন সিরিজে কাজ করা শুরু করে দিয়েছে। কোম্পানির এই নতুন সিরিজটি Redmi K70 হবে বলে আশা করা হচ্ছে। Redmi K70 Pro ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্প্রতি লিক হয়েছিল, তবে এখন ফোনের ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে।
লিক থেকে জানা গিয়েছে যে আপকামিং ডিভাইসটি Redmi K-Series এর প্রথম ফোন হতে চলেছে, যা 3X অপটিকাল জুম সহ টলিফটো ক্যামেরার সাথে আসবে।
টিপস্টার DigitalChatStation এর মতে, Redmi K70 Pro একটি প্রিমিয়াম ডিভাইস হিসেবে লঞ্চ করা হবে। ফোনের ডিজাইনের কথা বললে, ফোনটি মেটালিক মিডিল ফ্রেম সহ আসবে, যা Redmi K70 Pro কে মজবুত এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অফার করবে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামের সস্তা ফোন আনছে Oppo, থাকবে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্য়ামেরা
ডিভাইসে টেলিফটো ক্যামেরা সেন্সর থাকবে, যাক K-Series এর প্রথম ফোন হবে।
এর আগে আশা একটি রিপোর্টে জানা গেছিল যে আপকামিং Redmi K70 এর আওতায় কয়েকটি মডেল আনা হবে।
আপকামিং সিরিজের আওতায় Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro আনা হবে, যা সম্প্রতি 23117RK66C, 2311DRK48C এবং 23113RKC6C মডেল নম্বর সহ অনলাইনে দেখা গেছিল।
টিপস্টার DigitalChatStation এর রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi K70 সিরিজির Pro ভার্সনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে।
আরও পড়ুন: Reliance Jio AGM 2023: কেবল বা তার ছাড়াই হাই-স্পিড 5G দেবে AirFiber, এই দিন থেকে শুরু হচ্ছে পরিষেবা