Redmi India এই মাসের শুরুতে Redmi A1 লঞ্চ করেছে। Redmi A1 ফোনও একটি বাজেট স্মার্টফোন যা কম দামে দুর্দান্ত ফিচার অফার করে। Redmi A1 এর সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এতে একটি বড় 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Redmi A1 তিনটি কালার বাজারে আনা হয়েছে। Redmi A1 এর সাথে স্টক অ্যান্ড্রয়েড পাওয়া যায় অর্থাৎ এতে কোনো থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল থাকবে না। Amazon-এর সেল-এ Redmi A1 কেনা যাবে মাত্র 5,299 টাকায়। চলুন জেনে নেই এই ফোনে পাওয়া অফারগুলো সম্পর্কে…
Redmi A1 বর্তমানে Amazon ওয়েবসাইটে 6,299 টাকায় লিস্ট করা কিন্তু Redmi India টুইট করে জানিয়েছে যে Redmi A1 আরও সস্তায় কেনা যাবে। Redmi A1-এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। আপনি SBI ডেবিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে আপনি 1,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম হচ্ছে 5,139 টাকা। এছাড়া Amazon এই ফোনে 200 টাকার কুপনও অফার করছে। সমস্ত অফার মিলিয়ে এই ফোনের দাম পরবে 4,939 টাকা। এখান থেকে কিনুন
গ্রাহকরা রেডমি A1 ফোনে পেয়ে যাবেন 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া আছে ওয়াটার ড্রপ নচ যেখানে আছে ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোন চালিত হবে অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে। এছাড়া আছে OctaCore MediaTek Helio A22 প্রসেসর। এই প্রসেসরটি 2GB RAM এর সঙ্গে যুক্ত করা আছে। এছাড়া গ্রাহক এতে পাবেন 32GB ইন্টারনাল স্টোরেজ যা আপনি এসএসডি কার্ডের সাহায্যে 512GB অবধি বাড়াতে পারবেন।
রিয়ার প্যানেলে আছে ডুয়াল ক্যামেরা যার প্রাইমারি সেন্সর হল 8 মেগাপিক্সেল। এছাড়া 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। 10W ফাস্ট চার্জার সহ এই ফোনটি দ্রুত চার্জ দেওয়া যাবে। গ্রাহক এতে ডুয়াল ন্যানো সিং ব্যবহার করতে পারবেন।