Redmi 15A 5G vs Realme P4 Lite 5G phone Price under 15000 in India Specs Camera Battery Chipset compare
রেডমি ভারতীয় বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Redmi 15A 5G চালু করেছিল, বাজারে এই ফোনের তুলনা Realme P4 Lite 5G ফোনের সাথে হচ্ছে। রেডমি 15এ 5জি অক্টা-কোর Unisoc T8300 প্রসেসরে কাজ করে। তবে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া। আসুন এক নজরে রেডমি 15এ এবং রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের দাম এবং স্পসেফিকেশনের তুলনা।
দামের কথা বললে, রেডমি 15এ 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 16,499 টাকা রাখা হয়েছে।
অন্যদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের 4GB+64GB স্টোরেজের দাম 13,499 টাকা, আর 4GB+128GB ভেরিয়েন্টের দাম 14,499 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM
ফিচারের কথা বললে, রেডমি 15এ 5জি ফোনে রয়েছে 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 810 নিট দেওয়া। রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 900 নিট দেওয়া।
প্রসেসর হিসেবে রেডমি 15এ 5জি ফোনটি অক্টা-কোর Unisoc T8300 প্রসেসরে কাজ করে। রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে পাওয়া যাবে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া।
ক্যামেরা সেটআপ রেডমি 15এ 5জি ফোনের পিছনে 32MP প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ক্যামেরা পাওয়া যাবে। এদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের রিয়ারে থাকছে f/2.2 অ্যাপারচার-সহ 13MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার সহ 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: সেলফি মিরার ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 16 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
ব্যাটারির ক্ষেত্রে রেডমি 15এ 5জি ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম হিসেবে রেডমি 15এ 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3.0 সহ বাজারে এসেছে। রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি Realme UI 7.0-এ চলে, যা-ও Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি।