12000 টাকার বাজেটে আসা নতুন Redmi 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 6300mAh ব্যাটারি

Xiaomi কোম্পানি সাব-ব্র্যান্ড রেডমি সম্প্রতি ভারতে Redmi 15A 5G স্মার্টফোন গত সপ্তাহ লঞ্চ করেছে। আজ 3 এপ্রিল রেডমি 15এ ফোনের প্রথমবার (Redmi 15A 5G Sale) বিক্রি হতে চলেছে। ভারতে রেডমি 15এ ফোনটি 12000 টাকার দামের বাজেটে আনা হয়েছে। ফিচার হিসেবে রেডমি 15এ ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি যা 45W চাজিং সহ আসে। আসুন এক নজরে রেডমি 15এ 5জি ফোনের সেল অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে Redmi 15A 5G ফোনের দাম কত, সেল অফার

দামের কথা বললে, ভারতে রেডমি 15এ ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি 12,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 6GB+128GB মডেলের দাম 16,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM

রেডমি 15এ 5জি ফোনের বিক্রি Mi.com, Flipkart এবং অফলাইন স্টোর থেকে করা হবে।

রেডমি 15এ 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন Redmi 15A মোবাইলে রয়েছে একটি 6.69-ইঞ্চির HD+ ডিসপ্লে। এতে 60Hz, 90Hz এবং 120Hz-এর রিফ্রেশ রেট সুবিধা পাওয়া যায়, পাশাপাশি এর ব্রাইটনেস 800 নিটস। এছাড়া, রেডমি 15এ ফোনে অক্টা-কোর T8300 5G চিপসেট প্রসেসর অফার করা হয়েছে। এটি HyperOS 3 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টামে কাজ করে। এটি মাইক্রোএসডি কার্ড দিয়ে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। তাছাড়া, ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP52 রেটিং সহ আসে।

ক্যামেরার ক্ষেত্রে রেডমি 15এ এর পিছনেএকটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, অন্যদিকে সেকেন্ডারি ক্যামেরার সাথে পেয়ার করা। সামনের ক্যামেরায় 8 মেগাপিক্সেলের, যা সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য বেশ উপযোগী।

আরও পড়ুন: সেলফি মিরার ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 16 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত

পাওয়ারদ দিতে ফোনে 6300mAh-এর একটি ব্যাটারি দেওয়া যা 15W ওয়্যারড চার্জিং সুবিধা সাপোর্ট করে। এছাড়া, এটি 7.5W রির্ভাস চার্জিং সুবিধাও অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :