আজ ভারতে লঞ্চ হচ্ছে Redmi 15A 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল ক্যামেরা থেকে ফিচার সমস্ত ডিটেল

রেডমি ভারতে আজ 27 মার্চ বাজেট সেগামেন্টে Redmi 15A 5G লঞ্চ করতে চলেছে। রেডমি তার X প্ল্যাটফর্মে আপকামিং রেডমি 15এ ফোনের একাধিক টিজার প্রকাশ করেছে, যেখানে ফোনের ডিজাইন থেকে নিয়ে কিছু ফিচার প্রকাশ হয়েছে। রেডমি 15এ ফোনটি স্লিক ডিজাইন এবং বোল্ড স্টাইলিং সহ আসবে। আগামী রেডমি 15এ ফোনটি অসম ব্লু, অমেজ পার্পল এবং এস ব্ল্যাক কালার অপশনে আসবে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 15এ ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ডিজাইন কেমন হবে।

Redmi 15A 5G কবে হবে লঞ্চ

রেডমির X (টুইটার) এ একটি পোস্ট অনুযায়ী, রেডমি 15এ 5জি ফোনটি ভারতীয় বাজারে 27 মার্চ আজ লঞ্চ হবে।

আরও পড়ুন: বিশাল 9020mAh ব্যাটারি এবং 165Hz ডিসপ্লে সহ iQOO লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন কত দাম

রেডমি 15এ 5জি ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বলল, রেডমি 15এ 5জি ফোনে থাকবে 6.9 ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz হবে। 15এ 5জি মডেলটি তার নিজস্ব ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় এবং স্মুদ ডিসপ্লে অফার করবে। স্ক্রলিং থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং পর্যন্ত সব ক্ষেত্রেই এই ডিসপ্লেটি এক কথায় নিখুঁত পারফরম্যান্স দেবে বলে জানিয়েছে কোম্পানি।

ডিভাইসে থাকবে শক্তিশালী অক্টা-কোর 5G প্রসেসর। ক্যামেরার ক্ষেত্রে, রেডমি 15এ 5জি ফোনের রিয়ারে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি AI ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে।

আরও পড়ুন: 200MP সহ Vivo V70 FE ভারতে এই দিন হবে লঞ্চ, 7000mAh ব্যাটারি সহ থাকবে শক্তিশালী প্রসেসর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :