redmi 14c 5G VS Realme C63 5G
Xiaomi তার Redmi 14C 4G গত বছর অগাস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। এখন এই ফোনের 5G ভ্যারিয়্যান্ট অর্থাৎ Redmi 14C 5G বাজারে 6 জানুয়ারি লঞ্চ করা হবে। লঞ্চের আগেই 14সি 5জি ফোনের দাম প্রকাশ হয়েছে। এখানে আমরা রেডমি 14সি 5জি স্পেসিফিকেশন থেকে অনুমানিত দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) সাইটে একটি টিপস্টার অনুযায়ী, ভারতে রেডমি 14সি 5জি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজের দাম 13,999 টাকা হবে। তবে সেল চলাকালীন ফোনটি 10,999 টাকা থেকে 11,999 টাকার মাঝে হবে। এই লিক থেকে জানা গেছে যে রেডমি 14সি 5জি ফোনে কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হবে।
আরও পড়ুন: 2500 টাকায় সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোন, জানুন নতুন দাম সহ কোথায় মিলবে
ডিসপ্লে: কোম্পানি জানিয়েছে যে রেডমি 14সি 5জি ফোনটি 6.99-ইঞ্চির বড HD+ ডিসপ্লে সহ আসবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য় রেডমি 14সি 5জি ফোনে অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। খবর রয়েছে যে ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া যেতে পারে।
RAM এবং স্টোরেজ: রেডমি 14সি ফোনটি মোট 4টি ভ্যারিয়্যান্টে লিস্ট হয়েছে। এতে 4GB, 6GB, 8GB এবং 12GB RAM এবং তার সাথে 64GB, 128GB, 256GB এবং 512GB স্টোরেজ থাকতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি 14সি 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। টেনা লিস্টিং অনুযায়ী, ফোনের পিছনে 13MP মেইন সেন্সর দেওয়া হবে। যার সাথে 0.8MP সেকেন্ডারি লেন্স পাওয়া যাবে। ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা থাকবে বলে যানা গেছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেডমি 14সি 5জি স্মার্টফোন 5160mAh ব্যাটারি থাকতে পারে যা 18W চার্জিং সাপোর্ট করতে পারে।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Ultra ফোনটি এই দুর্দান্ত ফিচার সহ হবে লঞ্চ, iPhone কে দেবে টেক্কা