6000mAh ব্যাটারির সঙ্গে Redmi 10 Prime আজ হবে লঞ্চ, জানুন ফিচার এবং দাম

Updated on 03-Sep-2021
HIGHLIGHTS

Xiaomi আজ ভারতে তার নতুন Budget Smartphone লঞ্চ করতে চলেছে

Redmi 10 Prime 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে হালকা ফোন হবে

50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে Redmi 10 Prime ফোনে

Upcoming Smartphones in India in September:  হ্যান্ডসেট নির্মাতা Xiaomi আজ ভারতে তার নতুন Budget Smartphone লঞ্চ করতে চলেছে। কোম্পানির Redmi 10 Prime স্মার্টফোন 3 সেপ্টেম্বর অর্থাৎ আজ লঞ্চ হবে, এবং লঞ্চের ঠিক আগে, কোম্পানি ফোনের ব্যাটারির সম্পর্কে জানিয়েছে। বলে দি যে এই Redmi Mobile ফোনে গ্রাহকরা শক্তিশালী ক্ষমতার ব্যাটারি পেতে চলেছেন। আসুন জেনে নেওয়া যাক Redmi 10 Prime সম্পর্কে সমস্ত কিছু…

Xiaomi নিশ্চিত করেছে যে গ্রাহকদের জন্য Redmi 10 Prime স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। বলে দি যে আন্তর্জাতিক বাজারে ফোনটি 5000mAh ব্যাটারি সহ চালু করা হয়েছে। শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন টুইট করে জানিয়ে দিয়েছেন যে Redmi 10 Prime 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে হালকা ফোন হবে। তবে এখনও ভারতে রেডমি 10 প্রাইম ফোনের দাম কত হবে তা প্রকাশ করা হয়নি।

Redmi 10 Prime স্পেসিফিকেশন

ফোনে 6.5-ইঞ্চির ফুল-HD+ ডিসপ্লে থাকতে পারে যা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ গ্রাহকরা 45, 60 এবং 90 Hz এর মধ্যে নির্বাচন করতে সক্ষম হবে। ক্যামেরার কথা বললে, সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

রিয়ার প্যানেলে, 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2-মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর, একটি ডেপথ এবং একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকতে পারে। সিকিউরিটির জন্য, ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Connect On :