Realme সংস্থা সম্প্রতি ভারতে তার নতুন 5G হ্যান্ডসেট Realme X7 Max লঞ্চ করেছিল। ফোনে কিছু দুর্দান্ত ফিচার্সি যেমন MediaTek Dimensity 1200 5G প্রসেসর, 4500mAh ব্যাটারি রয়েছে। আজ এই ফোন প্রথমবার বিক্রি করা হবে। এতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। 26,999 টাকায় এই ফোন ভারতে হাজির করা হয়েছে। ফোনটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট realme.com থেকে কেনা যেতে পারে। তবে আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, অফার এবং ফিচার্সগুলি।
Realme X7 Max 5G আজ প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করা হবে। ফোনের বিক্রি দুপুর 12টায় শুরু করা হবে। রিয়েলমি X7 ম্যাক্স 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এর মধ্যে 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। এর 8GB RAM এর দাম 26,999 টাকা এবং 12GB RAM এর দাম 29,999 টাকা রাখা হয়েছে।
রিয়েলমির এই দুটি মডেলেই 14,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। যদি গ্রাহকরা তাদের পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে পুরো টাকা পান তবে গ্রাহকরা এই ফোনটি যথাক্রমে 12,399 এবং 15,399 টাকায় কিনতে পারবেন। এছাড়া রয়েছে অনেক ব্যাঙ্ক অফারও এবং EMI অপশন যা ফোন কেনার সময় পাওয়া যাবে।
Realme X7 Max 5G ফোনে একটি FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000nits এবং কন্ট্রাস্ট রেশিও 80,00,000:1 দেওয়া। ফোনে 3 গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসরের রয়েছে যা 6nm ভিত্তিক। গ্রাফিক্সের জন্য ARM G77 MC9 GPU দেওয়া হয়েছে। রিয়েলমির এই স্মার্টফোনে 8GB এবং 12GB RAM এর সাথে লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির কথা বললে Realme X7 Max 5G ফোনে অ্যাপারচার f/1.8 সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া অ্যাপারচার f/2.3 সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনে অ্যাপারচার f/ 2.5 সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। বলে দি যে রিয়েলমি এই ফোনের জন্য Asphalt 9 এর সাথে পার্টনারশিপ করেছে।
Realme-র এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Realme UI 2.0 -তে রান করে। হ্যান্ডসেটে পাওয়ার দেওয়ার জন্য, 4500mAh ব্যাটারি 50W ফাস্ট চার্জিং সপোর্ট করে। সংস্থার জানিয়েছে যে 16 মিনিটের মধ্যে ফোনটি 50 শতাংশ চার্জ হবে।
ফোনে কানেক্টিভিটির জন্য, 3.5mm অডিও জ্যাক, 5G, 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 এ্যাক্স, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ-সি, এনএফসি এবং স্টেরিও স্পিকার, ডলবি এটমোস ইত্যাদি ফিচার রয়েছে। Realme X7 Max-এর ডাইমেনশন 158.5 x 73.3 x 8.4 মিলিমিটার এবং ওজন 179 গ্রাম।