রিয়েলমী নিয়ে এল সবচেয়ে সস্তা 5G ফোন Realme X50M 5G, কোয়াড রিয়ার ক্যামেরা আছে সাথে

Updated on 24-Apr-2020
HIGHLIGHTS

রিয়েলমি এক্স ৫০ এম ফাইভজি ফোনে Snapdragon 765G প্রসেসর ব্যবহার করা হয়েছে

এই ফোনে পাবেন 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 30W ডার্ট ফাস্ট চার্জিং

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি রিয়েলমী তার নতুন ফোন Realme X50m 5G নিয়ে এল। এই ফোনটি কোম্পানির X50 সিরিজে আরও একটা নতুন ফোন, যা 5G সহ লঞ্চ করা হয়েছে। আপাতত এই ফোনটিকে চীনের বাজারে আনা হয়েছে।

রিয়েলমি এক্স ৫০ এম ফাইভজি ফোনে Snapdragon 765G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 30W ডার্ট ফাস্ট চার্জিং এবং কোয়াড রিয়ার ক্যামেরা।

Realme X50m 5G দাম

রিয়েলমি এক্স ৫০ এম ফাইভজি-র দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 21,500 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে ৬ জিবি র‌্যাম। ৮ জিবি র‌্যাম সহ ই ফোন কিনতে 2,299 ইউয়ান (প্রায় 25,000 টাকা) খরচ হবে। 29 এপ্রিল চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

Realme X50m 5G স্পেসিফিকেশন ও ফিচার

Realme X50m 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.57 ইঞ্চি 120Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল পোট্রেট ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। 

এই ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/ A-GPS, NFC ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

Connect On :