চিনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের REALME X এসে গেছে

HIGHLIGHTS

এই ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ আছে

ফোনটি চিনে এসেছে

চিনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের REALME X এসে গেছে

গত সপ্তাহে রিয়েলমি চিনে তাদের Relame X ফোনের নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। সেই ফোনে 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ আছে। আর এই ফোনের এটি একটি নতুন ভেরিয়েন্ট।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme X য়ের এই 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,099 Yuna (~$298) রাখা হয়েছে। আর এই ফোনটি পিঙ্ক ব্লু আর স্টিম হোয়াইট কালারে এসেছে। নতুন ভেরিয়েন্টের Realme X ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আসবে।

Realme X ফোনে আপনারা 6.53 ইঞ্চির FHD+ স্ক্রিন পাবেন। এই ফোনে আপনারা একটি 16MP র সেলফি ক্যামেরা পাবেন আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিনয়ট সেন্সার আছে। আর এই ফোনে আপনারা 48MP র রেয়ার সেন্সারের সঙ্গে 5MP র সেকেন্ডারি সেন্সারও পাবেন।

আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 চিপসেট। আর এই ফোনটি ভারতে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যায়। ফোনে আপনারা একটি 3,765mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই ফোনে কালার OS 6 দেওয়া হয়েছে। ফোনটিতে স্টোরেজ এক্সপেন্ডের কোন অপশান দেওয়া হয়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo