10 হাজার টাকার কম দামে Realme ভারতে লঞ্চ করল নতুন স্মার্টফোন, রয়েছে 6300mAh ব্যাটারি

10 হাজার টাকার কম দামে Realme ভারতে লঞ্চ করল নতুন স্মার্টফোন, রয়েছে 6300mAh ব্যাটারি

গত মাসে ভারতে Realme P4 Power লঞ্চ করার পর রিয়েলমি এখন P4-series এর নতুন Realme P4 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি এবং বড় ডিসপ্লে মতো বেশ কিছু দুর্দান্ত ফিচার। নতুন রিয়েলমি পি4 লাইট ফোনটি তিনটি কালার সি ব্লু, অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড বিকল্পে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট ফোনের ভারতীয় দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 Lite স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন

ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চি ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেট এবং পিক 563 নিট ব্রাইটনেস অফার করে। নতুন রিয়েলমি ফোনে প্রসেসর হিসেবে UNISOC T7250 চিপসেট দেওয়া হয়েছে, যা 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

আরও পড়ুন: Unlimited Data এবং কলিং সহ Vodafone Idea এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, যতখুশি চালান ইন্টারনেট

Realme P4 Lite 4g
Realme P4 Lite

পাওয়ার দিতে রিয়েলমি পি4 লাইট ফোনে থাকছে 6300mAh ব্যাটারি যা 15W ওয়্যারড চার্জিং এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি4 লাইট ফোনে 13MP প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি IP54 রেটিং অফার করে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

ভারতে রিয়েলমি পি4 লাইট ফোনের দাম কত, সেল অফার এবং কালার অপশন

দামের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং 4GB RAM +128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা রাখা হয়েছে। রিয়েলমি পি4 লাইট তিনটি কালার অপশনে আসবে Sea Blue, Obsidian Black এবং Beach Gold।

আরও পড়ুন: 84 দিন পর্যন্ত এক্টিভ থাকবে Jio সিম, মিলবে আনলিমিটেড কলিং সাথে ডেটা সুবিধা

নতুন রিয়েলমি ফোনটি 24 ফেব্রুয়ারি থেকে Flipkart, রিয়েলমি সাইট এবং অফলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo