Realme P4 Lite 5G with 7000mah battery first sale today flipkart Price sale offers Specification
রিয়েলমি কোম্পানি সম্প্রতি 7000mAh ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন Realme P4 Lite 5G লঞ্চ করেছিল। আজ 25 মার্চ রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। তবে বলে দি যে এটি একটি বিশেষ সেল। ভারতে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের দাম 12,999 টাকা থেকে শুরু হয়। রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের দুর্দান্ত ব্যাটারি সহ শক্তিশালী প্রসেসর, 128GB স্টোরেজ মতো ফিচার দেওয়া হয়েছে। রিয়েলমির এই ফোনটি বিশেষভাবে বাজেট ইউজারদের জন্য আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের দাম কত, সেল অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, রিয়েলমির এই বাজেট ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে। আজ সেলে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের বেস মডেলটি 11,499 টাকার শুরু দামে কেনা যাবে। এটি মোজেক ব্লু এবং মোজেক গ্রিন কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: একধাপে অনেকটা সস্তা হয়ে গেল 200MP Zeiss ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, নতুন দাম কত জানুন
নতুন রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বিক্রি করা হবে। ফোনের প্রথম সেলে 1000 টাকার কুপন এবং 500 টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে। সেই হিসেবে এই ফোন 11,499 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে আসতে পারবেন।
এই সস্তা ফোনে বিশাল 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। প্রসেসর হিসেবে এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট অফার করা হয়েছে, যা 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। এটি microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো সম্ভব।
ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 13MP প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরাও পাওয়া যাবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনে 5MP ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে এতে 7000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 15W USB Type-C চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এটি military-grade স্থায়িত্ব এবং IP64 রেটিং অনুযায়ী জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখবে।