Realme P4 Lite 5G launches in India on March 19 Today expected Specs features
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা করুন। আজ 19 মার্চ ভারতে লঞ্চ হচ্ছে Realme P4 Lite 5G স্মার্টফোন। নতুন রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি কোম্পানি সম্প্রতি লঞ্চ হওয়া Realme P4 Lite 4G এর 5G ভার্সন হবে। কোম্পানি আপকামিং ফোনের একাধিক ফিচার প্রকাশ করে দিয়েছে। রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি দুটি কালার অপশন এবং 7000mAh ব্যাটারি সহ বাজারে আসবে। এছাড়া থাকছে আর কিছু দুর্দান্ত ফিচার। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেক্স কেমন হবে।
নতুন রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি আজ 19 মার্চ দুপুর 12টায় লঞ্চ করা হবে। লঞ্চের পরপরই, ফোনটি Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং অন্যান্য অফলাইন রিটেইল স্টোর থেকে ফোনের বিক্রি শুরু হয় যাবে বলে জানা গেছে।
কোম্পানি লঞ্চের আগেই নিশ্চিত করে দিয়েছে যে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে 7000mAh-এর বিশাল ব্যাটারি থাকবে। এছাড়া এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং MediaTek Dimensity 6300 5G চিপসেট সহ আসবে। বাকি ফিচার হিসেবে, ফোনে 900 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হবে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনে 6nm প্রসেস অক্টাকোর চিপসেট দেওয়া হবে।
কোম্পানির দাবি যে রিয়েলমি পি4 লাইট 5জি একবার চার্জে 1.47 দিন পর্যন্ত কাজ করবে। এছাড়া হেভি গেমিং বা ফোনটি ব্যবহার করার সময় টেম্প্রেচার বজায় রাখতে এতে 5300mm² এর Airflow VC কুলিং সিস্টাম দেওয়া।
ফোনের বিল্ড বজায় রাখতে পি4 লাইট 5জি ফোনে ArmorShell সিকিউরিটি দেওয়া। দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলে বা কিছুতে ধাক্কা লাগলে ফোনকে সুরক্ষিত রাখতে এটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসে। এছাড়াও, এটি IP64 রেটিং সহ আসে, যা ফোনকে ধুলোবালি এবং জলের ছিটা থেকে সুরক্ষিত রাখবে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ আরেকটি সস্তা স্মার্টফোন লঞ্চ করল Oppo, জানুন দাম কত
ক্যামেরার সেটআপের বিষয়ে বলতে গেলে, ফোনের পেছনে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: মোজাইক গ্রিন (Mosaic Green) এবং মোজাইক ব্লু (Mosaic Blue)।