মাত্র 9999 টাকায় 6300mAh ব্যাটারি সহ নতুন Realme স্মার্টফোনের আজ সেল, প্রথমেই 1000 টাকার ছাড়ে কেনার সুযোগ

Updated on 24-Feb-2026

রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে P4 series এর লেটেস্ট Realme P4 Lite লঞ্চ করেছিল। আজ 24 ফেব্রুয়ারি রিয়েলমি পি4 লাইট 4জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। মাত্র 9999 টাকার শুরু দামে আসা রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি এবং 15W ওয়্যারড চার্জিং সাপোর্ট দেওয়া। সাথে রিয়েলমির লেটেস্ট ফোনে Unisoc T7250 চিপসেট পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4 লাইট ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Realme P4 Lite ফোনের দাম কত, সেল অফার

দামের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনের দাম শুরু হচ্ছে 9999 টাকা থেকে। এই দামে ফোনের বেস ভ্যারিয়্যান্ট 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে। এর টপ-অফ-দ্য-লাইন 4GB+128GB কনফিগারেশনের দাম 11,999 টাকা। কোম্পানি 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট বা 1000 টাকা কুপনও দিচ্ছে।

আরও পড়ুন: প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং সহ JioHotstar সহ 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন, সমস্ত কিছু Airtel এর এই রিচার্জ প্ল্যানে

হ্যান্ডসেটটি ভারতে 24 ফেব্রুয়ারি Flipkart এবং রিয়েলমি অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে। রিয়েলমি পি4 লাইট বিচ গোল্ড, অবসিডিয়ান ব্ল্যাক এবং সি ব্লু রঙে পাওয়া যাবে।

রিয়েলমি পি4 লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 লাইট ফোনে 6.74-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz পর্যন্ত, পিক ব্রাইটনেস 563 নিট ব্রাইটনেস দেওয়া।

প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 লাইট ফোনটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে কাজ করবে, যা 12nm প্রসেসের উপর নির্মিত এবং 1.8GHz এর পিক ক্লক স্পিড সহ আসবে। এটি Mali G57 MP1 GPU এর সাথে পেয়ার করা। ফোনে 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজও রয়েছে। রিয়েলমি জানিয়েছে যে হ্যান্ডসেটটি ধুলো এবং জল থেক সুরক্ষিত রাখতে IP54 রেটিং দেওয়া।

আরও পড়ুন: দুটি 32MP সেলফি ক্যামেরা সহ Xiaomi স্মার্টফোনে সোজা 24,999 টাকার ছাড়, জানুন নতুন দাম কত

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যার 76.5-ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং 27 মিমি ফোকাল লেন্থ। সেলফি এবং ভিডিও কলের জন্য হ্যান্ডসেটে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। কোম্পানির দাবি, ফোনটি 1080p/30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে।

পাওয়ার দিতে রিয়েলমি পি4 লাইট ফোনে রয়েছে 6300mAh ব্যাটারি যা 15W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি পি4 লাইট হল একটি ডুয়াল-সিম হ্যান্ডসেট যা অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Realme UI-তে চলবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :