Realme P3x 5G vs Vivo T4x 5G: ভিভো এবং রিয়েলমি সম্প্রতি ভারতে তার নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ভিভো টি4এক্স 5জি এবং রিয়েলমি পি3এক্স 5জি দুটি মিড রেঞ্জ সেগামেন্টে ফোন দুটি আনা হয়েছে। আসুন এই দুটি স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন তুলনা করে জেনে নেওয়া যাক, যে কোনটি সেরা।
ভিভো টি4এক্স 5জি ফোনে 6.78-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। পাশাপাশি, রিয়েলমি পি3এক্স 5জি ফোনে 6.72-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো টি4এক্স 5জি ফোনটি Snapdragon 6 Gen 1 চিপসেটে কাজ করে। এটি 8GB পর্যন্ত RAM এবং 128 পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। পাশাপাশি, রিয়েলমি পি3এক্স 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর সহ আসে। এই ফোনটিও 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি4এক্স 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর সাপোর্ট দেওয়া। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে রিয়েলমি পি3এক্স 5জি ফোনটি 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর সহ পেয়ার করা। তবে ফ্রন্টে 8MP সেলফি শুটার পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি4এক্স 5জি ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি পি3এক্স 5জি ফোনটি 6000mAh এর ব্যাটারি সহ আসে। এতেও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
দামের কথা বললে, ভিভো টি4এক্স 5জি ফোনের দাম 12,990 টাকা থেকে শুরু হয়। রিয়েলমি পিওএক্স 5জি ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হয়।
আপনি যদি বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং বেশি RAM সহ ফোন কিনতে চান তবে ভিভো টি4এক্স 5জি ফোন সেরা। পাশাপাশি, আপনি যদি নতুন মিডিয়াটেক প্রসেসর সহ একটি কম বাজেট ফোন চান তবে ভিভো টি4এক্স 5জি ভাল হবে।
আরও পড়ুন: প্রথম সেলে মাত্র 9999 টাকায় কিনুন নতুন POCO 5G ফোন, 12GB পর্যন্ত RAM এবং 5OMP ক্যামেরা