রিয়েলমি গত মাসে ভারতে Realme P3 Pro এবং Realme P3x চালু করেছে। কয়েক সপ্তাহ থেকে কোম্পানি Realme P3 Ultra লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানি এখন নিশ্চিত করেছে যে রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি Realme P3 এর সাথে লঞ্চ হবে। এছাড়া দুটি স্মার্টফোনের বিষয় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হয়েছে। আসুন রিয়েলমি পি3 আল্ট্রা এবং রিয়েলমি পি3 ফোনের বিষয় জেনে নেওয়া যাক।
আপকামিং রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি MediaTek Dimensity 8350 Ultra চিপসেটে কাজ করবে। সম্প্রতি আসা একটি রিপোর্টে জানা গেছে যে আপকামিং ডিভাইসটি Antutu বেঞ্চমার্কে 1.45 মিলিয়ান পয়েন্ট করেছে। গেমারদের কোথা মাথায় রেখে রিয়েলমি তার আপকামিং ফোনে GT বুস্ট টেকনোলজি অফার করবে।
আরও পড়ুন: 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ গেমিং ফোন iQOO Neo 10R ভারতে লঞ্চ, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
পারফরম্যান্সের ক্ষেত্রে আপকামিং রিয়েলমি পি3 আল্ট্রা ফোনে LPDDR5x RAM এবং UFS 3.1 স্টোরেজ অফার করা হবে। এটি বিশ্বের প্রথম ফোন হবে যা Dimensity 8350 Ultra চিপসেটে কাজ করবে। আপকামিং রিয়েলমি ফোনটি গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে কারণ এটি 2500Hz টাচ স্যাম্পলিং রেট এবং 90fps গেমপ্লে সাপোর্ট অফার করে।
রিয়েলমি পি3 আল্ট্রা তে থাকবে 80W AI বাইপাস চার্জিং সহ 6000mAh ব্যাটারি। ফোনে 6050mm² VC কুলিং সিস্টেম রয়েছে এবং এটি 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে বলে দাবি করেছে কোম্পানি।
আরেকটি রিয়েলমি পি3 মডেলে থাকবে 120Hz AMOLED ডিসপ্লে যার 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনে Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে থাকবে 6000mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি BGMI তে 90fps গেমপ্লে সাপোর্ট সহ আসবে।
দামের কথা বললে, রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি 30,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। যেখানে রিয়েলমি পি3 ফোনের দাম 20,000 টাকার মধ্যে হতে পারে।