Realme P3 Pro launch date confirmed
Realme ভারতে তার নতুন P-Series এর স্মার্টফোন Realme P3 Pro আনতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি নতুন ফোনের বিষয় একাধিক তথ্য প্রকাশ করেছে। আপকামিং ফোনটি পাওয়ারফুল পারফরম্যান্স, ব্যাটারি লাইফ এবং গেমিং সেন্ট্রিক ফিচার সহ আসবে বলে আশা করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 প্রো ফোনে কী বিশেষ থাকবে।
রিয়েলমি পি3 প্রো ফোনটি ভারতে 18 ফেব্রুয়ারি দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: Samsung এর সস্তা ফোন Galaxy F06 5G ভারতে এই দিন হবে লঞ্চ, 10 হাজার টাকার কম হবে দাম
ফিচারের কথা বললে, রিয়েলমি নিশ্চিত করেছে যে পি3 প্রো ফোনটি Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করবে। রিয়েলমির দাবি অনুযায়ী, আপকামিং ফোনটি এই সেগামেন্টের প্রথম ফোন হবে যা এই প্রসেসর সহ আসবে। এছাড়া কোম্পানি জানিয়েছে যে আপকামিং ফোনের সাথে গ্রাহকরা দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স পেতে চলেছে।
স্মার্টফোনের সাথে কোয়াড-কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। পাওয়ার দিতে রিয়েলমি ফোনটি 6000mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। গেমিং পারফরম্যান্সের জন্য এতে 6050mm² VC কুলিং চেম্বার দেওয়া।
লিক থেকে জানা গেছে যে আপকামিং ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ OIS সাপোর্ট থাকবে। এটি একটি আল্ট্রা ওয়াইড সেন্সর সহ পেয়ার করা হবে।
কোম্পানির তরফে এখনও দাম সম্পর্কে কিছু প্রকাশ করা হয়েনি। কিন্তু ফোনের সাক্সেসার রিয়েলমি পি2 প্রো ফোনটি 21,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়ছিল। অনুমান করা হচ্ছে যে এই নতুন ডিভাইসের দাম 25,000 টাকার কাছাকাছি হতে পারে।
আরও পড়ুন: POCO Valentines Day Sale 2025: সস্তা হল এই 4 ফোন, সবচেয়ে সস্তা 10,249 টাকা