Realme P3 Pro 5G First Sale with big deals
Realme সম্প্রতি তার নতুন স্মার্টফোন Realme P3 Pro 5G বাজারে লঞ্চ করেছে। রিয়েলমি কোম্পানির এই নতুন ফোনটি Realme P2 Pro এর সাস্কেসার হিসেবে আনা হয়েছে। আজ 25 ফেব্রুয়ারি রিয়েলমি পি3 প্রো 5জি ফোনের প্রথম সেল শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 প্রো 5জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
নতুন রিয়েলমি পি3 প্রো 5জি স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB+128GB স্টোরেজের সাথে 23,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া, 8GB+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় লিস্ট করা। সাথে 12+256GB মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: ফের কম দামে, ভরপুর ফিচার নিয়ে হাজির হবে নতুন Vivo T4x 5G স্মার্টফোন, জানুন কী থাকবে বিশেষ
সেল চলাকালীন রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হবে। বলে দি যে এই 2000 টাকার ছাড়টি যেকোনো ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে পাওয়া যাবে।
পি3 প্রো 5জি স্মার্টফোনের বিক্রি আজ দুপুর 12টা থেকে Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হবে। এই ফোনের সাথে, কোম্পানিটি Realme P3x 5G স্মার্টফোনটিও লঞ্চ করেছে, যার বিক্রি 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
ডিসপ্লে: এই ফোনে রয়েছে 6.83 ইঞ্চি 1.5K (2800×1472 পিক্সেল) কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেস 1500 নিট এবং রিফ্রেশ রেট 120Hz।
প্রসেসর: রিয়েলমি পি3 প্রো 5জি ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP Sony IMX896 দেওয়া। এটি OIS সাপোর্ট করে। ফোনের সাথে 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 16MP Sony IMX480 ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া, যা 80W SUPERVOOC চার্জ সাপোর্ট করে।