Realme P2 Pro 5G with 80W fast charge and curved screen launch date announced
রিয়েলমি কোম্পানি ভারতে তার P-Series এর আওতায় realme P2 Pro 5G লঞ্চ করবে। কোম্পানির তরফে অফিসিয়ালভাবে নতুন টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে আপকামিং রিয়েলমি ফোনের লঞ্চ তারিখ শেয়ার করা হয়েছে। বলে দি যে এই ফোনটি এপ্রিল মাসে আসা P1 Pro 5G এর আপগ্রেড ভার্সন হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি পি2 প্রো 5জি ফোনটি কবে আসবে ভারতে এবং কেমন হবে স্পেক্স।
রিয়েলমি অফিসিয়ালি ঘোষনা করেছে যে রিয়েলমি পি2 প্রো 5জি ভারতে 13 সেপ্টেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে।
আরও পড়ুন: BSNL দিচ্ছে 84 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্ল্যান, প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং
রিয়েলমি পি2 প্রো 5জি ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির ই-স্টোর থেকে করা হবে।
টিজার ছবিতে আপকামিং রিয়েলমি ফোনটি 80W আল্ট্রা ফাস্ট চার্জিং সহ আসবে বলে জানা গেছে।
ছবিতে ফোনটি সবুজ এবং সোনালি রঙে ডিজাইনে দেখা যাচ্ছে। কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন ডিভাইসে ফাস্টেস্ট কার্ভ ডিসপ্লে দেওয়া হবে।
ফোনের পিছনে কার্ভ স্কয়ার শেপ এর বড় ক্যামেরা মডিউল থাকবে। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এলইডি Flash দেওয়া হবে।
পি2 প্রো 5জি ফোনে Snapdragon চিপসেট ব্যবহার করা হবে।
দামের কথা বললে, আপকামিং রিয়েলমি পি2 প্রো 5জি ফোনটি ভারতে 20,000 টাকার কাছাকাছি দামে আসতে পারে।