Realme Narzo 80 Lite 5G
Realme তার Narzo Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। Realme Narzo 80 Lite 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই কিছু ডিটেল আপকামিং ফোনের প্রকাশ হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, আপকামিং রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি বাজেট সেগামেন্টে দুর্দান্ত ফিচার অফার করবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের ফিচার, দাম এবং বাকি ডিটেল।
লিক অনুযায়ী, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে হবে বলে আশা করা হচ্ছে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসবে। পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট থাকবে যা বাজেট ৫জি ফোনের দুর্দান্ত প্রসেসর হবে।
আরও পড়ুন: OnePlus 13s ভারতে আজ হবে লঞ্চ, এত হতে পারে কম্প্যাক্ট স্মার্টফোনের ভারতীয় দাম, সাথে ফ্ল্যাগশিপ ফিচার
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনে সাথে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা হবে, যা দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। ব্যাটারির ক্ষেত্রে, X (টুইটার) পোস্ট অনুযায়ী, এতে 6000mAh ব্যাটারি থাকবে যা দীর্ঘ সময় পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।
রিপোর্ট অনুযায়ী, নারজো ৮০ লাইট দুটি ভ্যারিয়্যান্টে আসবে, 4GB RAM+128GB স্টোরেজ এবং 6GB+128GB স্টোরেজ। এই ফোনটি দুটি কালার ক্রিস্টাল পার্পল এবং অনক্সি কালো অপশনে আসবে।
দামের কথা বললে, X (টুইটার) সাইটে prathapgtech এর পোস্ট অনুযায়ী নারজো ৮০ লাইট ৫জি ফোনের 4GB+128GB মডেলের দাম 9999 টাকা এবং 6GB+128GB স্টোরেজের দাম 11,999 টাকা হতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত অফিসিয়াল লঞ্চ তারিখের ঘোষণা করা হয়েনি।
আরও পড়ুন: পাওয়ারহাউস 7000mAh ব্যাটারি সহ OPPO 5G স্মার্টফোনে দেদার ছাড়, ছাড়ের পর 18 হাজারের কমে কেনার সুযোগ