Realme Narzo 70x 5G smartphone price drop at Rs 10499 on Amazon
Realme Narzo 70x 5G স্মার্টফোনটি একধাপে অনেকটা সস্তা হয় গেছে। এই ফোনটি সীমিত সময়ের জন্য মাত্র 10,499 টাকায় কেনা যাবে। রিয়েলমি নারজো 70এক্স 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো 70এক্স 5জি ফোনটি কত টাকায় কেনা যাবে।
রিয়েলমি নারজো 70এক্স 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজের আসল দাম 12,499 টাকা। তবে লিমিটেড টাইমের জন্য এটি 10,499 টাকায় অফার করা হচ্ছে। যার মানে ফোনটি প্রায় 2000 টাকার কম দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Nothing Phone 3 এর ডিজাইনের প্রথম লুক, পোস্ট হল টিজার
নারজো 70এক্স 5জি ফোনে 6.72-ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এতে MediaTek Dimensity 6100+ প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে নারজো 70এক্স 5জি ফোনের রিয়ারে 50MP মেইন সেন্সর এবং 2MP ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা দেওয়া। এতে 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।