Realme Narzo 70 Turbo 5G smartphone gets Rs 4000 Discount on Amazon
আপনি যদি কম দামে সেরা পারফরম্যান্স সহ 5G Smartphone কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। রিয়েলমির এই স্মার্টফোনে এখন 3000 টাকার কুপন ছাড় পাওয়া যাচ্ছে। এর সাথে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি স্মার্টফোনে ব্যাঙ্ক ছাড়ও অফার করা হচ্ছে।
অ্যামাজন সাইটে এখন রিয়েলমি নারজো 70 টার্বো 5জি স্মার্টফোনটি 13,998 টাকায় কেনা যাবে। রিয়েলমির এই ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া অ্যামাজনে একাধিক ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে। এই ছাড়ে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
3000 টাকার কুপন ছাড় এবং ব্যাঙ্ক অফারের সাথে রিয়েলমির এই ফোনটি মাত্র 12,998 টাকায় কেনা যাবে।
আপনি যদি ICICI ব্যাঙ্কের অ্যামাজন পে কার্ড দিয়ে পেমেন্ট করেন আপনি 5 শতাংশ এর ক্যাশব্যাক পাবেন। তবে পুরনো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে আপনার ফোনের অবস্থার উপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাস।
নারজো 70 টার্বো 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে। রিয়েলমি এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5জি চিপসেট পাওয়া যাবে। ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 6GB+128GB, 8GB RAM+128GB এবং 12GB+256GB স্টোরেজ সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমির এই ফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। রিয়েলমির এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। রিয়েলমির দাবি যে এই ফোন মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয় যায়।
আরও পড়ুন: 50MP+50MP ডুয়াল ক্যামেরা সহ আসবে Oneplus 13 Mini, লিক হল স্পেসিফিকেশন