Realme 70 Turbo 5G Price Cut
realme NARZO 70 Turbo 5G ভারতে লঞ্চ হয়েছে। নতুন রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি বিশেষ করে গেমিং ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে। ফোনে MediaTek Dimensity 7300 Energy প্রসেসর, ডায়নামিক প্রযুক্তি সহ 26GB পর্যন্ত RAM স্টোরেজ, IP65 রেটিং এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি স্মার্টফোনের দাম এবং ফিচারে কী বিশেষ রয়েছে।
রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB+128GB মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+128GB মডেলের দাম 17,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 20,999 টাকা রাখা হয়েছে। রিয়েলমি নারজ 70 টার্বো 5জি ফোনের বিক্রি 16 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে realme.com, Amazon সাইট থেকে করা হবে। সেল অফারে কোম্পানি এই ফোনে 2000 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে।
আরও পড়ুন: 9000 টাকার কম দামে কিনুন নতুন Infinix Hot 50 5G Smartphone, আজ ফোনের সেল
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি ফোনটি 6.67-ইঞ্চির Ful HD+ AMOLD স্ক্রিন সহ আসে। এটি 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এতে 2000 নিট পিক ব্রাইটনেস থাকবে এবং ওয়াটার স্মার্ট টাচ সুবিধা পাওয়া যাবে।
প্রসেসিংয়ের ক্ষেত্রে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসরে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সাথে পেয়ার করা।
নতুন নারজো 70 টার্বো 5জি ফোনে 50MP মেইন সেন্সর এবং 2MP পোট্রেট লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।