Amazon সাইটে Monsoon Mobile Mania Sale 2024 চলাকলাীন স্মার্টফোনে ধামাকা অফার দেওয়া হচ্ছে। অ্যামাজন সেলে Realme Narzo 70 pro 5G ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। রিয়েলমির এই ফোনটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল। সেলে ফোনটি 5000 টাকার কুপন ডিসাকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এছাড়া ফোনে এক্সচেঞ্জ সহ ব্যাঙ্ক অফারও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সেলে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে কী স্পেসিফিকেশন রয়েছে।
অ্যামাজন সেলে ফোনের 8GB RAM+128GB মডেলটি 19,999 টাকায় কেনা যাবে। ই-কমার্স সাইট এই মডেলে 4000 টাকার কুপর ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্টের পর 128GB মডেলটি 15,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Deal Alert: 50MP ক্যামেরা সহ OnePlus Nord 3 সস্তায় কেনার সুযোগ, 14 হাজার টাকা পর্যন্ত বাম্পার ছাড়
একই ভাবে, ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি অ্যামাজনে 21,999 টাকায় লিস্ট করা রয়েছে। এই মডেলে 5000 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্টের পর 256GB মডেলের দাম 16,999 টাকা হবে।
ডিসপ্লে: নারজো ৭০ প্রো ৫জি ফোনে ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর দেওয়া।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনে OIS সহ 50MP মেইন সেন্সর দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে 67W SupeVOOC ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে।