Realme GT Neo 3T with massive 10000 rs discount on Flipkart Big Diwali sale
রিয়েলমি এর ফ্ল্যাগশিপ GT সিরিজের স্মার্টফোন কেনার এটিই সঠিক সুযোগ। কারণ, Realme GT Neo 3T বর্তমানে 10,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। Flipkart Diwali সেলে ফোনের ডিসকাউন্টের পাশাপাশি, ব্যাঙ্ক, এক্সচেঞ্জ অফার এবং ইএমআই অপশনও রয়েছে। যার পরে ফোনের দাম আরও কম হয় যাবে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় পাওয়া যাবে রিয়েলমি জিটি নিও 3টি ফোন।
লঞ্চের সময় রিয়েলমি জিটি নিও 3টি তিনটি স্টোরেজ অপশনে আনা হয়। এতে টপ মডেলটি 8GB RAM+256GB স্টোরেজ মডেলে পুরো 10,200 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই অফারের পর রিয়েলমি ফোনটি মাত্র 23,799 টাকায় কেনা যাবে। বলে দি যে লঞ্চের সময় 33,999 টাকা ছিল।
পাশাপাশি, রিয়েলমি ফোনের 8GB RAM+128GB মডেলটি 9600 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর ফোনটি মাত্র 22,399 টাকায় কেনা যাবে। তবে লঞ্চের সময় এটি 31,999 টাকায় আনা হয়েছিল।
বেস মডেলের কথা বললে, রিয়েলমি জিটি নিও 3টি ফোনের 6GB RAM+128GB মডেলটি 20,999 টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনটি 29,999 টাকায় আনা হয়েছিল। যার মানে এতে 9000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি জিটি নিও 3টি ফোনে 6.62-ইঞ্চির ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1300 নিট ব্রাইটনেস সহ কাজ করে।
পারফরম্যান্সের জন্য় রিয়েলমি জিটি ফোনে কোয়ালকম Snapdragon 870 চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে রিয়ারে তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 64MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া।
আরও পড়ুন: Airtel এর সবচেয়ে সস্তা 365 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং এবং ডেটা