সম্প্রতি কিছু মাস আগে রিয়েলমি ভারতীয় বাজারে Realme GT 7 Pro লঞ্চ করেছিল। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন যা কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর সহ আসে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনে পাওয়ারফুল ক্যামেরা সিস্টাম রয়েছে দেওয়া। এছাড়া এতে একটি বড় ব্যাটারি রয়েছে। ভারতে এখন রিয়েলমির ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
Realme GT 7 Pro ফোনে ডিসকাউন্ট ডিল কী
রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্ট – 12GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল। এই মডেলের দাম 59,999 টাকা এবং 65,999 টাকা দামে চালু করা হয়েছিল। এখন Amazon সাইটে ছাড়ের পর ফোনের দাম 54,998 টাকা এবং 59,998 টাকা হয় গেছে।
এই সময় রিয়েলমি জিটি 7 প্রো ফোনে কোনো ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে না। তবে গ্রাহক Amazon Pay ICICI Bank credit কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম 2749 টাকা কমে যাবে।
আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 45,200 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
রিয়েলমি জিটি 7 প্রো ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি 7 প্রো ফোনে একটি 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যা FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। ফোনকে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP69 রেটিং সহ আসে। পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট সহ আসা প্রথম স্মার্টফোন। এই চিপসেট 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP প্রাইমারি সেন্সর, একটি Sony IMX882 50MP টেলিফটো ক্যামেরা এবং একটি 8MP Sony IMX355 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্টে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 5800mAh ব্যাটারি পাওয়া যাবে যা 120Hz আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile