realme GT 7 Pro 5G phone price drop over by 16000 on Amazon
ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন realme GT 7 Pro যা গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল। এই ফ্ল্যাগশিপ ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ আনা হয়। এখন রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনটি 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। রিয়েলমি ৫জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী আসুন জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি 59,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ অপশন আসে। এছাড়া ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ মডেলটি 65,999 টাকা দামে লঞ্চ হয়ছিল।
সম্প্রতি কোম্পানি রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে একগুচ্ছ প্রাইস কট অফার করেছিল। তবে এখন আবার রিয়েলমি জিটি ফোনে 6000 টাকার কুপন অফার দিচ্ছে Amazon।
কুপন ডিসকাউন্টের পর ফোনের 12GB RAM মডেলের দাম কমে 44,999 টাকা হয় যাবে। এবং 16GB মডেলটি দাম কমে 49,999 টাকায় কেনা যাবে। যার মানে 12GB মডেলটি 15 হাজার টাকা সস্তা এবং 16GB মডেলটি 16000 টাকা সস্তায় কেনা যাবে। এই ছাড় কোম্পানির ওয়েবসাইট সহ শপিং সাইট Amazon এও পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, কোম্পানি এই ফোনে 6.78-ইঞ্চির OLED Plus ডিসপ্লে অফার করে। এটি 120Hz রিফ্রেশ রেট, 6000 নিট পিক ব্রাইটনেস সহ আসে। ফোনটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা। পারফরম্যান্সের জন্য রিয়েলমির এই ফোন Snapdragon 8 Elite চিপসেটে কাজ করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে কোম্পানি এই ফোনে LED Flash সহ তিনটি ক্যামেরা দিয়েছে। এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে ফোনে পাওয়া যাবে 5800mAh ব্যাটারি যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন 14 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয় যায়। শুধু তাই নয়, এটি ভারতের প্রথম স্মার্টফোন যা আন্ডারওয়াটার ক্যামেরা মোড সহ আসে।
আরও পড়ুন: মাত্র 10 হাজার টাকার খরচে পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেল এবং 6000mAh ব্যাটারি সহ Oppo 5G স্মার্টফোন