Realme GT 6 India Launch date on 20 June Expected Price Specs
Realme তার আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইস Realme GT 6 এর ঘোষনা করে দিয়েছে। এই ফোনটি Realme GT Series এর আওতায় আনা হবে। কোম্পানি তার আপকামিং রিয়েলমি ফোনের লঞ্চের তারিখের ঘোষনা করে দিয়েছে। ভারতে রিয়েলমি জিটি ৬ ফোনটি 20 জুন লঞ্চ করা হবে।
কোম্পানির তরফে রিয়েলমি জিটি ৬ ফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দেওয়া হয়েছে। নতুন ফোনটি গ্লোবাল বাজার সহ ভারতেওআনা হবে। কোম্পানি ভারতে তার একটি ইভেন্ট আয়োজন করেছে। কোম্পানি 20 জুন দুপুর 1.30 নাগাদ এই ইভেন্ট শুরু করবে। ভারতে এই নতুন রিয়েলমি জিটি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিক্রি হবে। ফোনের লঞ্চ ইভেন্ট কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লাইভ দেখা যাবে।
আরও পড়ুন: মনখুলে দেখুন ICC T20 বিশ্বকাপ 2024 ম্যাচ! Jio এর সস্তা প্ল্যানে রয়েছে 50GB ডেটা
ডিসপ্লে: রিয়েলমি জিটি ৬ ফোনে 6.78-ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট, 6000 নিট পিক ব্রাইটনেস এবং 2160 PWM ডিমিং সাপোর্ট সহ আসতে পারে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ফোনের পিছনে 50MP Sony OIS মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। ফ্রন্টে সেলফি তোলার জন্য এই ফোনে 32MP Sony ক্যামেরা দেওয়া যেতে পারে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি ফোনটি দুর্দান্ত 5500mAh ব্যাটারি সাপোর্ট করবে। এটি 120W ফাস্ট চার্জিং সহ আসতে পারে।
আরও পড়ুন: 11 হাজার টাকার কমে Realme এর সস্তা বাজেট ফোন লঞ্চ, 8GB RAM এবং 50MP ক্যামেরা রয়েছে