Realme C71 5G with 6300mAh battery Launched India Price under Rs 8000
রিয়েলমি বাজেট সেগামেন্টে তার একটি নতুন স্মার্টফোন Realme C71 4G লঞ্চ করেছে। কোম্পানির এই লেটেস্ট ফোনটি 8 হাজার টাকার দামের রেঞ্জে আনা হয়েছে। রিয়েলমি সি৭১ স্মার্টফোনে 6300mAh ব্যাটারি দেওয়া। এই রিয়েলমি সস্তা ৪জি ফোনটি আজ থেকে সেলে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি সি৭১ ৪জি ফোনরে দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, রিয়েলমি সি৭১ ৪জি ফোনের দুটি ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। রিয়েলমি সি৭১ ৪জি ফোনের দাম 7699 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 8699 টাকা রাখা হয়েছে।
নতুন রিয়েলমি সি৭১ ফোনের 4 জিবি মডেলটি অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। সাথে 6GB RAM মডেলটি কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সাইটে বিক্রি করা হবে। এতে কোম্পানি 700 টাকার ব্যাঙ্ক অফারও দেবে যার পরে এটির দাম কমে 7999 টাকা হয় যাবে।
ফিচারের কথা বললে, রিয়েলমির নতুন ডিভাইসটে Android 15 ভিত্তিক realme UI 6.0 দেখা যাবে। ডিভাইসে রয়েছে 6.67 ইঞ্চির HD+ 120Hz LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 725 নিটস ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ান কালার্স সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রিয়েলমি সি৭১ ফোনটি ইউনিসোক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই স্মার্টফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর দেওয়া যা PDAF autofocus সাপোর্ট করে। সাথে Omnivision OV13B সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি সি৭১ ফোনে বড় ব্যাটারি দেওয়া যা 6300mAh সাপোর্ট করে। ফোনে 15W ফাস্ট চার্জিং এবং 6W রির্ভাস চার্জিং অফার করা হয়েছে।