#image_title
Realme স্মার্টফোন কম দামে দুর্দান্ত ফিচারের জন্য গ্রাহকদের মধ্য়ে বেশ জনপ্রিয়। আপনি যদি নতুন কোনও স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে Realme C53 আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। রিয়েলমি C53 ফোনটি আপনি Flipkart থেকে কিনতে পারবেন। তবে এই ফোনটি কেনার আগে আপনাকে এর ফিচার এবং স্পেসিফিকেশন সহ অফার জেনে নিতে হবে।
রিয়েলমি C53 ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এই ফোনের আসল দাম 11,999 টাকা তবে এতে 16 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর এই ফোনটি 9999 টাকায় কেনা যেতে পারে। এছাড়া এই ফোনে অনেক ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Airtel Netflix New Plan: 3 মাসের ভ্যালিডিটি এবং বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ সস্তা প্ল্যান
Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে ফোনের 1 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে।
ফোনের স্পেসিফিকেশনের কথা বললে এতে 6.74-ইঞ্চি HD ডিসপ্লে দেওয়া হয়েছে।
ফোনটি T612 Processor কাজ করে।
ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে প্রাইমারি সেন্সর 108MP সেন্সর রয়েছে এবং ফ্রন্টে 8MP সেলফি সেন্সর থাকছে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি থাকবে।
আরও পড়ুন: iQOO 12 ভারতে লেটেস্ট Android 14 এর সাথে হবে লঞ্চ, জানুন ভারতে কবে আসছে