বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্য়ে মোবাইল সংস্থারা একের পর এক নিয়ে আসছে নতুন প্রযুক্তি সহ স্মার্টফোন। আজ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Realme C12 এবং Realme C15। এই দুটিই বাজেট সেগমেন্টের মধ্য়ে লঞ্চ করা হবে। তবে বলে দি যে এই স্মার্টফোন দুটি ভারতের আগে ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়েছে। কিছু সময়ের মধ্য়েই ভারতীয় ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রিয়েলমি স্মার্টফোন।
এবার মধ্যবিত্ত ব্য়বহারকারীদের মাথায় রেখে ভারতের বাজারে সস্তা দামের ফোন নিয়ে আসছে Realme। তবে আসুন জেনে নেওয়া যাক Realme c12 এবং Realme C15 ফোনে অনুমানিত দাম ও ফিচার্স…
স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি HD+IPS LCD ডিসপ্লে রয়েছে। যার মধ্যে ওয়াটারড্রপ নোচও দেওয়া হয়। ফোনে পাওয়া যাবে একটি মিডিয়াটেক হেলিও জি 35 প্রসেসর। রিয়েলমি এই ফোনের 3 জিবি র্যাম + 32 জিবি স্টোরেজের কেবল একটি ভ্যারিয়েন্ট বাজারে আনবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজও বাড়ানো যেতে পারে।
ক্যামেরার কথা বললে এতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই রিয়ার ক্যামেরাটি 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ আসবে। এছাড়া সেলফি তোলার জন্য ফোনে একটি ৫-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও সরবরাহ করা হয়েছে। এই ফোনে থাকবে একটি 6,000 এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি, যা রিভার্স চার্জিং এবং 10W ফাস্ট চার্জিং সপোর্ট করে। এই ফোনের দাম প্রায় 10 হাজার হতে পারে।
রিয়েলমি সি ১৫ ফোনে মিলবে একটি 6.5-ইঞ্চি HD+LCD ডিসপ্লে, যার 20:9 আসপেক্ট রেশিও রয়েছে। এই ফোনে মিডিয়াটে হেলিও G35 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনটিতে একটি বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। Realme C15 ফোনে একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাথমিক লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর দেওয়া। এর পাশাপাশি ফোনে ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে, এই ফোনের দাম 10 থেকে 15 হাজার টাকার মধ্যে হতে পারে।