Exclusive: Helio G96 এর সাথে আসা প্রথম ফোন হবে Realme 8i, লীক হল রেন্ডার

Updated on 24-Aug-2021
HIGHLIGHTS

Realme 8i এই স্পেক্সের সাথে চালু করা হবে

50MP ক্যামেরা থাকবে Realme 8i ফোনে

Realme 8i এর ফাঁস হওয়া স্পেক্স জানুন

ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে নতুন রিয়েলমি (Realme) স্মার্টফোন মডেল Realme 8i। আজ এই নতুন মডেলের ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরবো ডিজিটের পক্ষ থেকে। Ask Madhav অনুষ্ঠানের 28 এপিসোডে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ Realme 8i এবং Realme 8s মডেলের বেশ কিছু ঝলক তুলে ধরেছিলেন। যদিও এর আগে Realme 8s মডেলের বিষয়ে বেশ কিছু তথ্য ফাঁস হলেও, নতুন Realme 8i স্মার্টফোন সম্পর্কে এখনও অবধি বিশদে কিছু জানা যায়নি।

ডিজিটের সাথে জনপ্রিয় টিপস্টার OnLeaks-র বিশেষ পার্টনারশিপের মাধ্যমে Realme 8i সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ বা অজানা তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে এই মডেলটি Realme 8 লাইনআপের সবচাইতে সস্তার মডেলগুলির মধ্যে একটি হতে পারে। Realme 8s মডেলের বিষয়ে আগে যে তথ্য লিক হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই মডেলে থাকতে পারে MediaTek  Dimensity 810 প্রসেসর। তবে আমরা আপনাকে Realme 8i মডেল সম্পর্কে নিশ্চিত করতে পারি যে এই মডেলই হবে প্রথম স্মার্টফোন মডেল। যেখান থাকবে Helio G96  চিপসেট।

আসুন জেনে নেওয়া যাক Realme 8i মডেল  মডেলের স্পেসিফিকেশন, ডিজাইন ও আরও অনেক কিছু সম্পর্কে বিশদে-

https://twitter.com/OnLeaks/status/1430106055078522893?ref_src=twsrc%5Etfw

Realme 8i মডেলের সম্ভাব্য রেন্ডার

Realme 8i মডেল কেমন হতে পারে, তার সম্ভাব্য রেন্ডার ফাঁস হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে এই মডেলের পিছনের অংশে থাকতে পারে গ্লসি ফিনিস। সঙ্গে অবশ্যই থাকবে গ্রেডিয়েন্ট ডিজাইন ও কার্ভ এডজেস। মডেলের পিছনের অংশে থাকবে ক্যামেরা মডিউল। যেখানে দেখা যাবে তিনটি ক্যামেরা এবং LED Flash। এছাড়া থাকবে পাওয়ার বাটন, যা কাজ করতে পারে ফিঙ্গারপ্রিন্ট রিডার হিসেবে। নীচের অংশে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক।

হাই রেজোলিউশনের ছবির জন্য ক্লিক করুন

Realme 8i মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন

Realme 8i মডেলে থাকবে 6.59 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। মডেলে থাকবে 120Hz রিফ্রেশ রেট। স্মার্টফোনের বাঁ দিকের ওপরের কোণায় থাকবে পাঞ্চ-হোল নচ কাট আউট (Punch-hole notch cutout)। এই বাজেট ফোনের ওজন হতে পারে 194 গ্রাম এবং মডেলটির থিকনেস হতে পারে 8.6mm।

এই স্মার্টফোন মডেলে থাকবে MediaTek Helio G96 প্রসেসর যাতে থাকবে two Cortex-A76 cores ক্লক, 2.05GHz পর্যন্ত। এছাড়া থাকবে six Cortex A55 Cores যা  যুক্ত থাকবে Mali-G57 MC2 GPU দ্বারা।এই মডেলে থাকবে 4GB RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ।

Realme 8i মডেলের পিছনের অংশে থাকবে ট্রিপল ক্যামেরা অ্যারে। যেখানে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP পোট্রেট ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা। এছাড়া থাকবে 16MP সেলফি ক্যামেরা নচ–কাট আউট সমেত। Realme 8i মডেলে থাকবে 5,000mAh ব্যাটারি এবং এই ডিভাইস সাপোর্ট করবে ফাস্ট চার্জের ফিচার।

Connect On :