REALME 6 আর REALME 6 PRO ফোন দুটি 5 মার্চ আসবে

Updated on 27-Feb-2020
HIGHLIGHTS

ফোনের দাম 15,000 টাকার মধ্যে হতে পারে

কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে

64MP র মেন ক্যামেরা থাকতে পারে

Relame 6 আর Realme 6 Pro ফোন দুটি 5 মার্চ ভারতে লঞ্চ করা হতে পারে। আর কোম্পানি টুইট করে এই বিষয়ে জানিয়েছে। এবার এই দুটি ফোনের লঞ্চ ডেট বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ফোন দুটি ঐ দিন দুপুর 12.30p.m য়ে লঞ্চ হবে। আর কোম্পানি জানিয়েছে যে বলিউড সুপার স্টার সলমান খান ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন। আর একটি টিজার ইমেজে সলমান খানকে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন বিষয়ে বলতে দেখা গেছে।

এর আগেই জানা গেছে যে Realme 6 আর Realme 6 Pro ফোন দুটির দাম 15,000 টাকার মধ্যে হবে আর এটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে আসবে। আর এই ডিভাইসে 64Mp র ক্যামেরা থাকবে কিনা তা জানা জায়নি। আর রিয়েলমি প্রথম ব্র্যান্ড ছিল যারা 64MP র ক্যামেরা স্মার্টফোন বাজারে এনেছিল আর এবার কোম্পানি কম দামের ফোন আনছে। আর স্মার্টফোনটি সামনের মাসে আসবে আর কোম্পানির পোর্টফোলিও বাড়াবে। সম্প্রতি কোম্পানি ভারতের  Realme X50 Pro 5G লঞ্চ করেছে।

টিজার থেকে পিল শেপড পাঞ্চ হোল ডিসপ্লের বিষয়ে জানা গেছে আর 64MP র ক্যামেরা এর আকর্ষণ বলা হচ্ছে। FCC লিস্টিং থেকে জানা গেছে যে Relame 6i বাজেট ফোনে কাজ করছে। ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। রিয়েলমি তারাতার অন্য একটি লঞ্চ ইভেন্ট করতে পারে আর সেখানে তারা তাদের নতুন সিরিজ নিয়ে আসতে পারে। যা শাওমির Redmi Note 8 সিরিজের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Connect On :