ভারতে নিউ দিল্লিতে আজকে রেক ইভেন্টে রিয়েলমি তাদের দুটি ফোন লঞ্চ করেছে, এই ইভেন্টে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন Realme X2 Pro র সঙ্গে তাদের বাজেট রেঞ্জের কোয়াড ক্যামেরা ফোন Realme 5S ও লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আছে 5000mAh য়ের একটি বড় ব্যাটারি আর এই ফোনের মেন ক্যামেরা 48MP র।
Realme 5S ফোনটি ভারতে 9,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে, এই ফোনের এই দাম ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজের। আর এই ফোনের 4GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা রাখা হয়েছে।
এই ফোনটি ফ্লিপকার্টে 29 নভেম্বর প্রথম কেনা যাবে আর এর সঙ্গে এই ফোনটি সেই একদি দিনে একই সময়ে মানে দুপুর 12 টার সময়ে রিয়েলমি ডট কম থেকেও কেনা যাবে।
Realme 5S ফোনটিতে আপনারা পাবেন একটি 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে। এই ফোনটি Realme 5 ফোনের পরের জেনারেশানের ফোন। এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার। আর এই ফোনের ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি ক্রিস্টাল রেডম ক্রিস্টাল ব্লু আর ক্রিস্টাল পার্পেল কালারে লঞ্চ করা হয়েছে।
Relame 5S ফোনের ক্যামেরা দিকটি যদি দেখি তবে এই ফোনে মেন ক্যামেরা 48MP র মেন ক্যামেরা আছে আর এই ফোনের বাকি ক্যামেরা আছে আর এই ফোনে এর সঙ্গে আছে একটুই 8MP আর দুটি 2MP র ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।