15 ই জুলাই REALME X য়ের সঙ্গে REALME 3I ফোনটিও আসবে

Updated on 10-Jul-2019
HIGHLIGHTS

Realme X য়ের সঙ্গেই আসবে Relame 3i

ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে

ভারতে খুব তাড়াতাড়ি Relame 3i ফোনটি Realme X য়ের সঙ্গে লঞ্চ করা হতে পারে। Relame ইন্ডিয়ার CEO মাধব শেঠ একটি টুইটার পোস্টের মাধ্যমে সোমবার ডিভাইসটি লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আর এর সঙ্গে মঙ্গলবার ফ্লিপকার্ট নিশ্চিত করেছে যে পরবর্তী ফোনটি Relame 3i হবে।

Realme India র CEO মাধব শেঠ টুইট করে বলেছিলেন যে- See you coming Monday, with our next #DareToLeap product. By the way, any guesses on how many products we are launching? [sic]" আর এর থেকে অনুমান করা হচ্ছে যে কোম্পানি একটি নতুন ফোন আনতে চলেছে।

https://twitter.com/MadhavSheth1/status/1148178257986166785?ref_src=twsrc%5Etfw

তবে তিনি অবশ্য এই ডিভাইসের লঞ্চ ডেটের বিষয়ে কিছু বলেন নি। তবে ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে আর সেখানে নতুন মডেলের নাম জানা গেছে যে পরবর্তী ডিভাইসের নাম হবে Relame 3i । আর ই কমার্স কোম্পানির থেকে এও অনুমান করা হয়েছে যে এটি স্টাইলিশ ডিজাইন আর বড় ব্যাটারি আর বড় ডিসপ্লের সঙ্গে আসবে। আর ফ্লিপকার্টে Realme X ফোনটির টিজার পেজ চলছে।

টিপস্টার ইশান আগ্রওয়াল টুইট করে একটি পোস্টে দাবি করেন যে Relame 3i ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে আর এটি Realme 3 র থেকে সস্তার ফোন হবে। আর Relame 3 ফোনটি 8,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর এটি এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম।

Connect On :