REALME 3 PRO নতুন আপডেটের পরে ডার্ক মোড পেল

Updated on 04-Nov-2019
HIGHLIGHTS

Realme 3 Pro ডার্ক মোড পেল

অপ্টিমাইজেশানের সঙ্গে একাধিক জিনিসে উন্নতি

রিয়েলমি তাদের Realme 3 Pro ফোনের নতুন আপডেটে দারুন ফিচার দিয়েছে। আপডেটে একাধিক অপ্টিমাইজেশানের আপডেট এসেছে।

Realme 3 Pro ফোনটির আপডেটে সিস্টেম ওয়াইড ডার্ক মোড আর অক্টোবর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট আছে। আর এই আপডেট RMX1851EX_11_A.20 ভার্সান নাম্বারের সঙ্গে আছে আর এই আপডেটের সাইজ 2.74GB। আর রিয়েলমি গ্রাহকদের জন্য লিঙ্ক দিয়েছে যেখান থেকে গ্রাহকরা এটি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন।  Realme 3 Pro  ফোনের আপডেটে নতুন চার্জিং ইমোশান, সিম নোটিফিকেশান সেন্টারে নতুন ফাস্ট সুইচ ট্যাগোল আছে।

রিয়েলমির  Realme 3 Pro র জন্য অক্টোবর আপডেট এসেছে যা ফোরামে জানানো হয়েছে। আর এই আপডেটে OTA র মাধ্যমে দেওয়া হচ্ছে। আর নিজের ফোনে আপডেট না এলে একবার ফোনের সেটিংস থেকে দেখতে নিতে পারবেন। আর এই আপডেট এলে তা ডাউনলোড করতে পারবেন।

 Realme 3 Pro র এই আপডেটে সোয়াইড ডাউন অপশান, নতুন রিয়েলমি ল্যাবোরেটারি, আপডেটের জন্য নোটিফিকেশান ডট অপশান, নতুন অপ্টেমাইজেশান গেমিং এক্সপিরিয়েন্স আছে। আর এই আপডেটে নতুন চার্জিং অ্যানিমেশান, সিম নোটিফিকেশান সেন্টারে নতুন সুইচ টোগাল, ডার্ক মোড আছে।

 Realme 3 Pro ফোনে 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ ডিসপ্লে আছে আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 । আর এই ফোনে আপনারা পাবেন একটি 4045mAh য়ের ব্যাটারি।

Connect On :