REALME 3 Pro ফোনের প্রথম সেল আজ, এর দাম আর অফার জানুন

HIGHLIGHTS

ফ্লিপকার্ট আর Realme অনলাইন স্টোরে কেনা যাবে

দুপুর 12টার সময়ে সেল শুরু হবে’প্রাথমিক দাম 13,999 টাকা

REALME 3 Pro ফোনের প্রথম সেল আজ, এর দাম আর অফার জানুন

Realme 3 Pro ফোনটি আজকে প্রথম বার বিক্রি করা হবে। এই স্মার্টফোনের সেল দুপুর 12টার সময়ে শুরু হবে আর ইউজাররা এই ফোনটি ফ্লিপকার্ট আর কোম্পানির ই-স্টোর থেকে কিনতে পারবেন। Realme 3 Pro স্মার্টফোনে কোম্পানি ওয়াটার ড্রপ নচ, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন আর এই ডিভাইসটি তিনটি ভেরিয়েন্টে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 3 Pro ফোনের স্পেসিফিকেশান

Realme 3 Pro ফোনে আপনারা 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ ডিসপ্লে পাবেন যা  2340X1080p র FHD+  রেজিলিউশান অফার করে আর এই ডিভাইসটি কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 আছে। আর এই ফোনে X15 মোডেন আর স্মুথ কালার অফার করে যা 4K HDR প্লেব্যাক সাপোর্ট যুক্ত।

গেমিংয়ের জন্য এই ফোনে কোম্পানি হাইবারবুস্ট 2.0 দিয়েছে। আর ব্যাটারির ক্ষেত্রে ফোনে 4045mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা CABC মোড সাপোর্ট করে আর মাধ্যমে ব্যাটারি লাইফ 10% পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে কোম্পানি VOOC 3.0ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে আর এর বক্সে 20W চার্জার আছে।

ক্যামেরার ক্ষেত্রে Relame 3 Pro ফোনে ব্যাকে 16 মেগাপিক্সলাএর প্রাইমারি ক্যামেরা আছে যা Sony IMX519 সেন্সার যুক্ত আরত এর অ্যাপার্চার f/1.7 আর এই ফোনের সেকেন্ডারি ক্যামেরা 5Mp আর এই ফক্যামেরা f/2.4 অ্যাপার্চার যুক্ত । আর এই ফোনটিতে ক্যামেরা নাইটস্কেপ মোড যুক্ত আর এর সঙ্গে এটি 960fps স্লো মোশান রেকর্ডিং করতে পারে।

আর এছাড়া আলট্রা HD মোডের মাধ্যমে 64MP র ছবি তুলতে পারে। আর এর সঙ্গে এই ফোনের ক্যামেরা 4K রেকর্ডিং করতে পারে আর ইউজাররা নতুন ভিডিও ফিচার পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র Ai ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপার্চার f/2.0 । আর এই Ai ক্যামেরা ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

Realme 3 Pro র দাম

এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 16,999টাকা রাখা হয়েছে।

এই ফোনের লঞ্চ অফারে জিও ইউজাররা 5300 টাকার লাভ পাবেন আর যদি HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনেন তবে 1000 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এই ফোনে 6 মাসের পর্যন্ত EMI তে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo