Realme 14 Pro এবং Realme 14 Pro Plus স্মার্টফোনের পর ভারতে আসল, Realme 14 Pro Lite 5G ফোন। রিয়েলমি 14 প্রো লাইট 5জি ফোনটি ভারতে মিড রেঞ্জ সেগামেন্টে আনা হয়েছে। লেটেস্ট রিয়েলমি ফোনটি Snapdragon চিপসেট, হাইপারইমেজ+ ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে অফার করে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 14 প্রো লাইট ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
রিয়েলমি 14 প্রো লাইট 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8+256GB স্টোরেজ মডেলটি 23,999 টাকায় লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই Nothing Phone 3a Series এর দাম লিক, আজ এই সময় হবে লঞ্চ
নতুন রিয়েলমি ফোনটি দুটি কালার গ্লাস পার্পল এবং গ্লাস গোল্ড অপশনে কেনা যাবে। ফোনটি Flipkart সাইট এবং রিয়েলমি ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে।
প্রসেসর: রিয়েলমি 14 প্রো লাইট 5জি ফোনটি 4nm Snapdragon 7s Gen 2 চিপসেট কাজ করে।
ডিসপ্লে: ফোনের স্ক্রিনে 6.7-ইঞ্চি OLED সহ FHD+ রেজোলিউশন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2000 পর্যন্ত নিট পিক ব্রাইটনেস অফার করে। রিয়েলমি 14 প্রো এবং প্রো প্লাস এর তুলনায় এতে বড় ডিসপ্লে এবং বেশি ব্রাইটনেস দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 14 প্রো লাইট 5জি ফোনটি 5200mAh ব্যাটারি সহ আসে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এই সিরিজের বাকি দুটি মডেলের তুলনায় এটি ছোট ব্যাটারি।
ক্যামেরা: ব্যাক সাইডে 50MP মেইন ক্যামেরা পাওয়া যাবে যা OIS সাপোর্ট করে। এর সাথে 8MP আল্ট্রাওয়াইড সহ পেয়ার করা। ফ্রন্টে 32MP সেলফি শুটার দেওয়া।
অপারেটিং সিস্টাম: রিয়েলমি 14 প্রো লাইট ফোনটি Realme UI 6.0 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: WhatsApp এর বড় আপডেট, শীঘ্রই আসতে পারে UPI Lite পেমেন্ট সুবিধা