realme 13 Pro and realme 13 Pro plus Price drop in India check New price
রিয়েলমি ভারতে নতুন সিরিজে Realme 13 Pro এবং Realme 13 Pro Plus 5G লঞ্চ করেছে। এখানে আমরা রিয়েলমি 13 প্রো 5জি ফোনের খুঁটিনাটি জানাবো। ফিচারের কথা বললে, এতে Snapdragon 7s Gen 2 চিপসেট, OLED ডিসপ্লে এবং একগুচ্ছে দুর্দান্ত ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটি কত দাম এবং ফিচার সহ আসে।
রিয়েলমি 13 প্রো 5G ফোনটি ভারতে তিনটি স্টোরেজে লঞ্চ হয়েছে। এতে 8GB RAM+128GB, 8GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ রয়েছে।
আরও পড়ুন: Price Cut: আবারও সস্তা হল Samsung এর দুটি জনপ্রিয় স্মার্টফোন, 3000 টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ
ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে 2 অগাস্ট বিক্রি করা হবে।
ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি 13 প্রো ফোনে 6.7-ইঞ্চির বড় OLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া।
প্রসেসর হিসেবে এতে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি 13 প্রো 5জি ফোনে বড় 5200mAh এর ব্যাটারি রয়েছে। ফাস্ট চার্জিং করতে এতে 45W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Xiaomi 14 Civi পান্ডা এডিশন ভারতে লঞ্চ, ডুয়াল টোন টেক্সচার এবং দুটি 32MP সেলফি রয়েছে ফোনে