realme 13 Pro and realme 13 Pro plus Price drop in India check New price
Realme 14 Pro Series আগামী বছর 2025 জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে বাজারে আসার আগেই রিয়েলমি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে। কোম্পানির তরফে realme 13 Pro এবং realme 13 Pro+ ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি দুটি স্মার্টফোনের দাম 3000 টাকা কমিয়ে দিয়েছে। রিয়েলমি 13 প্রো এবং 13 প্রো প্লাস এর নতুন দাম আসুন জেনে নেওয়া যাক।
ডিসপ্লে: রিয়েলমি 13 প্রো এবং প্রো প্লাস ফোনে OLED স্ক্রিন দেওয়া। দুটি ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
প্রসেসর: কোম্পানি রিয়েলমি13 প্রো এবং 13 প্রো প্লাস দুটি স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি 13 প্রো এবং 13 প্রো প্লাস 5জি ফোনে আলাদা ক্যামেরা লেন্স দেওয়া। রিয়েলমি 13 প্রো 5জি ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP Sony LYT-600 OIS মেইন ক্যামেরা সহ 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। পাশাপাশি, রিয়েলমি 13 প্রো প্লাস ফোনের রিয়ারে 50MP Sony LYT-701 OIS সেন্সর+ 50MP Sony LYT-600 পেরিস্কোপ লেন্স+ 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি 13 প্রো 5জি এবং রিয়েলমি 13 প্রো প্লাস 5জি ফোন 32MP Sony ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি 13 প্রো এবং 13 প্রো প্লাস 5জি স্মার্টফোন 5200mAh সাপোর্ট দেওয়া। রিয়েলমি প্রো মডেলে 45W ফাস্ট চার্জিং রয়েছে এবং প্রো প্লাস 5জি ফোনটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।