realme 13 Pro 5G price drop upto Rs 8000 cheaper check new price in india
রিয়েলমি গত বছর তার প্রিমিয়াম স্মার্টফোন realme 13 Pro 5G ভারতে লঞ্চ করেছিল। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসা এই মোবাইলটি এখন 8000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এই মোবাইল ফোনের দুটি ভ্যারিয়্যান্টে ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর রিয়েলমি 13 প্রো 5জি ফোনটি 20,000 টাকার কম দামে বিক্রি হবে। আসুন জেনে নেওয়া যাক কোথায় পাবেন এত সস্তায় রিয়েলমি ফোনটি।
সবার আগে রিয়েলমি 13 প্রো 5জি ফোনের 8GB RAM+128GB মডেলটি 26,999 টাকায় লঞ্চ করা হয়ছিল। এটি এখন শপিং সাইট Amazon সাইটে 19,999 টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: স্টাইলিশ লুক, প্রিমিয়াম ডিজাইন সহ আসছে CMF Phone 2 Pro, ভারতে এই দিন হবে লঞ্চ
একই ভাবে রিয়েলমি 13 প্রো ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলটি 31,999 টাকায় আনা হয়ছিল। এখন এটি মাত্র 23,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দুটি মডেল লঞ্চ প্রাইস থেকে 7000 টাকা এবং 8000 টাকা সস্তায় কেনা যাচ্ছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি 13 প্রো 5জি ফোনে 6.7-ইঞ্চি FullHD+ ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রিয়েলমি 13 প্রো 5জি ফোনটি কোয়ালকম এর Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে।
পাওয়ার দিতে রিয়েলমি ফোনটি 5200mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 50MP LYT600 OIS মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।