Realme 13 Pro 5G get 9000 rs cheap price drop on Amazon
দুর্গা পুজোর আগে আপনি যদি নতুন ফোন কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে রিয়েলমি গত বছর Realme 13 Pro 5G লঞ্চ করেছিল। এখন এই রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। ই-কমার্স Amazon সাইটে এই ফোনে দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। এখানে আমরা রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনে দুর্দান্ত ছাড়ে সাথে দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, অ্যামাজন সাইটে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল 18,900 টাকায় লিস্ট করা। এখানে গ্রাহকরা HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 17,400 টাকা হয় যাবে। বলে দি যে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি জুলাই মাসে 26,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। এই হিসেবে ফোনে 9599 টাকা পর্যন্ত সস্তা হয় যাবে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ Motorola 5G ফোনে দেদার ছাড়, এখন 18 হাজারের কমে কেনার সুযোগ
তবে এক্সচেঞ্জ অফারে পুরনো দিয়ে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। পারফরম্যান্সের জন্য কোয়লকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এই স্মার্টফোন Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
পাওয়ার দিতে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5200mAh ব্যাটারি অফার করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: Apple Watch SE 3 লঞ্চ, ফিটনেস, হেলথ ফিচার সহ রয়েছে বিল্ট ইন স্পিকার, জানুন ভারতে দাম কত