Realme 12 & Realme 12+ 5G india launch
Realme ভারতে তার আপকামিং স্মার্টফোন Realme 12 এবং Realme 12+ 5G লঞ্চ করতে চলেছে। এই দুটি ফোন দেশে 6 মার্চ দুপুর 12:00 টায় আসতে পারে। বেশ কয়েকদিন ধরেই রিয়েলমি কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) #OneMorePlus হ্যাশট্যাগ চালাচ্ছে। এর সাথেই একটি নতুন লিকে রিয়েলমি 12+ এবং রিয়েলমি 12 ফোনের লঞ্চ তারিখও সামনে এসেছে।
টিস্টার সুধাংশু আম্বরের একটি পোস্ট থেকে জানা গিয়েছে, এই দুটি ফোন ভারতে 6 মার্চ আসতে পারে। আপকামিং রিয়েলমি স্মার্টফোনের লঞ্চ তারিখ প্রকাশ করার সাথেই প্রমোশনাল পোস্টারও শেয়ার করা হয়েছে।
বলে দি যে এর আগে রিয়েলমি 12+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে সুধাংশু আম্বর জানিয়েছিল। আসুন আপকামিং ফোনের বাকি ডিটেলগুলি জেনে নেওয়া যাক।
লিক থেকে রিয়েলমি 12 প্লাস ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এতে 2400 x 1080 রেজোলিউশন পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি 12+ ফোনে MediaTek Dimensity 7050 SoC দেওয়া যেতে পারে।
স্মার্টফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে রয়েছে OIS সাপোর্ট সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্টে ক্যামেরা থাকবে।
পাওযার দিতে এই ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসতে পারে। এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Nothing Phone 2a: মেড ইন ইন্ডিয়া হবে নয়া নাথিং ফোন, Carl Bhai করল নিশ্চিত