POCO X8 Power 5G vs Realme P4 Power 5G: 10000mAh ব্যাটারি সহ দুটি ফোনে বেশি শক্তিশালী এবং দামে কোনটি বেশি সস্তা, দেখুন তুলনা

POCO X8 Power 5G vs Realme P4 Power 5G: 10000mAh ব্যাটারি সহ দুটি ফোনে বেশি শক্তিশালী এবং দামে কোনটি বেশি সস্তা, দেখুন তুলনা

10000mAh Battery Phones in India: বর্তমানে বড় ব্যাটারি সহ আসা স্মার্টফোন এখন ট্রেন্ডিং। এক-দুই বছর আগে পর্যন্ত 5000mAh থেকে 6000mAh ব্যাটারি সহ আসা স্মার্টফোন বাজারে আসত। তবে এখন গ্রাহকদের স্মার্টফোন চাহিদা এবং প্রয়োজন থেকে কোম্পানি তাদের ফোন 8000mAh থেকে 10,000mAh পর্যন্ত ব্যাটারি অফার করছে। যারা বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে চান এমন গ্রাহকদের কাছে 10,000mAh ব্যাটারি স্মার্টফোন এখন বেশি পছন্দ হয়ে উঠেছে। এই সেগামেন্টে সবার প্রথম আসে Realme P4 Power 5G স্মার্টফোন যা বাজারে বেশ চমক হয়ে উঠেছে। এই ফোনের প্রতিযোগিতায় যোগ দিয়েছে Xiaomi Poco X8 Power 5G ফোনও। পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়ে, যা 10000mAh সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসে। পোকো এক্স8 পাওয়ার ফোনকে চার্জ করবে 100W HyperCharge চার্জিং। অন্যদিকে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি মডেলে রয়েছে 10,001mAh ব্যাটারি, 80W চার্জিং সুবিধা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

যদিও দুটি ফোনেই বড় ব্যাটারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, তবুও এদের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, চার্জিং ক্ষমতা, কানেক্টিভিটি এবং ওজনের ক্ষেত্রে অনেকটা পার্থক্য রয়েছে। আসুন, এই পার্থক্যগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Vivo T5 vs Realme P4s: 8000mAh বিশাল ব্যাটারি নাকি Dimensity 7500 Turbo প্রসসের, কোনটি হবে আপনার প্রথম চয়েজ

কোনটি বেশি সস্তা: POCO X8 Power 5G vs Realme P4 Power 5G ফোনের দাম কত

দামের কথা বললে, ভারতে পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনের দাম শুরু হয় 35,999 টাকা থেকে। এই দামে ফোনের 8GB+128GB মডেল আসে। তবে ফোনের 8GB+256GB মডেলটি 38,999 টাকা কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ফোনের দাম কিছুটা কম হয় যেতে পারেন। পোকো এক্স8 পাওয়ার ফোনের বিক্রি 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে।

এছাড়া, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের দামের কথা বললে, ফোনের দাম শুরু হয় 32,999 টাকা থেকে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB মডেলটি আসে 37,999 টাকা দামে।

পোকো এক্স8 পাওয়ার 5জি নাকি রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে

লেটেস্ট পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে পাওয়া যাবে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1280 পিক্সেল এবং স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস 3500 নিট পর্যন্ত সাপোর্ট করে। এতে Dolby Vision, HDR10+ এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া।

এর তুলনায়, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K AMOLED HyperGlow 4D Curve+ ডিসপ্লে। এতে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, APL ব্রাইটনেস 6500 নিট পর্যন্ত অফার করা হয়েছে। স্ক্রিন 10 বিট কালার, 1.07 বিলিয়ান কালার্স এবং গরিল্লা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

পারফরম্যান্স

প্রসেসর হিসেবে পোকো এক্স8 পাওয়ার ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেটে কাজ করে। এটি 4nm প্রসেসে তৈরি যা অক্টা-কোর প্রসেসরে তৈরি। এতে Cortex-A78 কোর2.6GHz পর্যন্ত এবং চারটি Cortex-A55 কোর 2GHz পর্যন্ত ক্লক স্পিডে চলে। ফোনে LPDDR5X RAM দেওয়া।

অন্যদিকে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি কাজ করে MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেটে, যার সাথে HyperVision+ AI Chip দেওয়া।

সফটওয়্যারের ক্ষেত্রে, দুটি ফোনই অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি। পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনটি HyperOS 3-এ চলে এবং এতে 4 বছরের ওএস (OS) আপডেট ও 6 বছরের সিকিউরিটি আপডেটের দাবি রয়েছে। অন্যদিকে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটি Realme UI 7.0-এ চলে। কোম্পানিটি এতে 3 বড় অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার দাবি করেছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য পোকো এক্স8 পাওয়ার ফোনের রিয়ারে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে f/1.5 অ্যাপারচার ও OIS-সহ 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। এর রিয়ার ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়েও 4K ভিডিও রেকর্ড করা সম্ভব।

এর পাশাপাশি, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোন রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। এর রিয়ার ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা 1080p পর্যন্ত রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি

দুটি ফোনেরই একটি বড় ফিচার হলো এদের বিশাল ব্যাটারি। পোকো এক্স8 পাওয়ার 5জি ফোনে 10,000mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 100W HyperCharge সাপোর্ট করে এবং 27W ওয়্যারড রিভার্স চার্জিং সুবিধা দেয়। অর্থাৎ প্রয়োজনে এটি দিয়ে অন্য ডিভাইস চার্জ করা সম্ভব।

এছাড়া, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে রয়েছে 10,001mAh ব্যাটারি, যা কাগজে-কলমে POCO-র চেয়ে মাত্র 1mAh বেশি। এটি 80W Ultra Charge সাপোর্ট করে এবং এতেও 27W ওয়্যারড রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। রিয়েলমি এতে All-scenario Bypass Charging ফিচার অফার করেছে, যা শুধুমাত্র গেমিংয়ের সময় নয়, বরং ভিডিও প্লেব্যাক, লাইভ স্ট্রিমিং এবং নেভিগেশনের মতো কাজের সময়ও কার্যকর থাকে।

কানেক্টিভিটি

পোকো এক্স8 পাওয়ার ফোনে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 6.0, GPS, NFC এবং IR ব্লাস্টারের মতো কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়াও এতে একটি USB Type-C পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

তুলনায়, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে 5G, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS এবং USB Type-C কানেক্টিভিটি সুবিধা পাওয়া যায়। এতে IR রিমোট ফিচার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও NFC-এর সুবিধা নেই।

বিশাল ক্ষমতার ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোন দুটির ওজনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। পোকো এক্স8 পাওয়ার 5জি এর ডায়মেনশন 163.44×78.27×8.65mm এবং ওজন 229 গ্রাম, এটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং অফার করে।

তুলনামূলকভাবে, রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনের ডায়মেনশন 162.26×76.15×9.08mm এবং ওজন প্রায় 219 গ্রাম। এর ফলে রিয়েলমি ফোনটি পোকো মডেলের তুলনায় প্রায় 10 গ্রাম হালকা। এটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসে।

আরও পড়ুন: 49 হাজারের বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite সহ Samsung এর সবচেয়ে পাতলা 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile